চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ারলাইন্স-রেস্টুরেন্টকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে দূরে থাকতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
পরিবেশ, বাংলাদেশ
A A
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের খাবার পাত্র ও চামচ, কাটা চামচ, কাটা চামচ, কাটা চামচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন খাতের পাশাপাশি এয়ারলাইন্স, হোটেল, মোটেল এবং রেস্টুরেন্টগুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্যাকেজিং ও পণ্য থেকে দূরে সরে আসতে হবে জানিয়ে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেছেন, এর বিকল্প ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 

বুধবার ১৬ ফেব্রুয়ারি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যগুলোর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার কৌশল নিয়ে ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, এই মহামারী চলাকালীন পরিস্থিতিতে পর্যটকদের কাছে নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যগুলোর চাহিদা বেড়ে গেছে। কিন্তু এই পণ্যগুলোর মধ্যে স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা নেই এবং এর মধ্যে ভাইরাস বেঁচে থাকে। এই পণ্যের উৎপাদন, পরিবহন বা পরিচালনার সময় পণ্যটি ভাইরাস দ্বারা দূষিত হতে পারে। সেক্ষেত্রে, এটা কোনো সমাধান হতে পারে না। এছাড়াও, এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ।

আলোচনায় জানানো হয়, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে পর্যটন ব্যবসা একটি বড় ভূমিকা পালন করে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি গবেষণা অনুসারে, বিশ্বব্যাপী সমুদ্র সৈকতে ৭৩ শতাংশ প্লাস্টিক পাওয়া গেছে, এবং ৮৫ শতাংশ ভাসমান আবর্জনা এবং ৪৫ শতাংশ থেকে ৯৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য ভূমধ্যসাগরের তলায় পাওয়া গেছে। এসব পণ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্ট্র, বোতল ও কটন বাড। পর্যটকরা বর্জ্য বৃদ্ধি এবং পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ দূষণ উভয়ের জন্য দায়ী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেয়া খান বলেন, পর্যটক কেন্দ্র এবং অন্যান্য স্থানগুলো প্রতিনিয়ত পলিথিন, প্লাস্টিকের বোতল এবং প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা দ্বারা দূষিত হচ্ছে। এসব বর্জ্য পর্যটকরাই যেখানে সেখানে ফেলে যাচ্ছে, যা আমাদের পরিবেশের সৌন্দর্য্য ও বৈচিত্র্যকে নষ্ট করছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যগুলো ব্যবহার বন্ধ করার জন্য আমাদের নিজেদের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ বলেন, কক্সবাজার ও কুয়াকাটা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এই স্থানগুলো ঘন ঘন প্লাস্টিক দ্বারা দূষিত হচ্ছে। আমরা যদি কক্সবাজারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত করতে পারি তবে এটা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিকভাবেও আমাদের জন্য একটি বড় অর্জন হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান মতে, একবার ব্যবহারযোগ্য প্লাষ্টিকের উৎপাদন, বিতরণ ও ফেলে দেওয়ার সময় এটি পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য বড় ধরণের হুমকির সৃষ্টি করে। প্লাস্টিক বর্জ্য খোলা জায়গায় পোড়ানো, প্লাস্টিক দূষিত সামুদ্রিক মাছ খাওয়া ও বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক উৎপাদন বন্ধ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করতে হবে।

বাংলাদেশ প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ বলেন, ‘পর্যটন খাতের পাশাপাশি এয়ারলাইন সেক্টরগুলোকেও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহারের পরিবর্তে এর বিকল্প পণ্যগুলো বেছে নিতে হবে। আন্তর্জাতিক ফ্লাইট এজেন্সিগুলো প্লাস্টিকের বিকল্পের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এই অনুযায়ী কাজ করতে পারি।’

এসডোর মহাসচিব এবং অনুষ্ঠানের অন্যতম অতিথি বক্তা ড. শাহরিয়ার হোসেন বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার আইন প্রণয়নকারী প্রথম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিগত বছরগুলোতে পলিথিন দূষণ নিয়ন্ত্রণে ও আইন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

কিন্তু, দেশের বিচার বিভাগ সম্প্রতি উপকূলীয় এলাকার, হোটেল, মোটেল এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের পাশাপাশি এর সাথে জড়িত স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের উপর যথাযথ নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে সেসব পণ্যগুলোর উপর, যেগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। এ আইনের কঠোরভাবে প্রয়োগের প্রয়োজন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে কম বলে ফিফটির নতুন রেকর্ড

পরবর্তী

বিপিএলে বাপ্পি লাহিড়ীকে স্মরণ

পরবর্তী
বাপ্পি লাহিড়ীর স্মরণে স্মারক পোস্টার, যেখানে তার ছবি ও স্মরণীয় বার্তা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে বাপ্পি লাহিড়ীকে স্মরণ

শেখ পরশের বক্তৃতা, তরুণ সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ সমাজকে বিপথগামী করেছিল জিয়াউর রহমান: শেখ পরশ

সর্বশেষ

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT