চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এম কে আনোয়ার: শীর্ষ আমলা থেকে শীর্ষ রাজনীতিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সচিব ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৮৪ বছরের জীবন ছিল বর্ণাঢ্য। জীবনের শেষ দিনগুলো ছাড়া যখন যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

তার নাম প্রথম সাধারণ মানুষ জানতে পারে ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর। তখন তিনি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব। সে সময়ের সর্বদলীয় ছাত্র ঐক্য যে কালো তালিকা করেছিল তাতে কিছু ব্যবসায়ী ও আমলার সঙ্গে তার নামও ছিল।

এ কারণে ৯১’র নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চেয়েও মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন এবং এমপি নির্বাচিত হন। তিনি মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য হয়েছেন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন দুইবার। সর্বশেষ তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

এম কে আনোয়ার১৯৭১ সালে ঢাকার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা মোহাম্মদ খোরশেদ আনোয়ার ১৯৯১ সালে অবসরের পর জাতীয় রাজনীতিতে সক্রিয় হলেও ছাত্র জীবনেও তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এম কে আনোয়ারের জন্ম ১৯৩৩ সালে কুমিল্লার দেবীদ্বারে। ১৯৪৮ সালে মেট্রিক এবং ১৯৫০ সালে ঢাকা কলেজ থেকে আই.এস.সি পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে অনার্স এবং মাস্টার্স করেন।


ঢাকা কলেজে পড়ার সময় তিনি ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হন।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র সংসদের ভিপিও নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন এম কে আনোয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৫৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরের ৩৪ বছর তিনি সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রশাসনে সর্বশেষ তিনি সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।

এম কে আনোয়ারের ছবি, শীর্ষ রাজনীতিক ও সাবেক আমলা. Channel i News - চ্যানেল আই নিউজ পরে রাজনীতিতে যোগ দিয়ে এমপি নির্বাচিত হওয়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

তার দল বিএনপি ১৯৯৬ সালে বিরোধী দলে চলে যাওয়ার পর রাজপথের আন্দোলনেও তিনি ছিলেন সমন সক্রিয়। হরতালের দিনগুলোতে রাজপথে কেডস পরা এম কে আনোয়ার ছিলেন নিয়মিত।

জীবনের শেষদিকে অবশ্য তিনি রাজনীতিতে খুব সক্রিয় থাকতে পারেননি। একাধিক মামলায় অভিযুক্ত হয়ে কারাবাসের পর ভারতে চিকিৎসা শেষে তিনি এলিফ্যান্ট রোডের বাসাতেই অবস্থান করতেন। দলীয় সভা-সমিতিতে না গেলেও তার এলাকার মানুষ অবশ্য নিয়মিতই ভিড় করত তার বাসায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম কে আনোয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT