সিনেমাতে তো কত মিথ্যে কথাই বলতে হয় এমা ওয়াটসনকে! চরিত্রের প্রয়োজনে বেশ অবলীলায় এসব মিথ্যে বলে যান তিনি। কিন্তু বাস্তবেও কি এমা মিথ্যা কথা বলেন? একদমই না! বাস্তবে মিথ্যে বলতে নাকি ভয়াবহ রকম ভয় পান ‘বিউটি অ্যান্ড বিস্ট’ ছবির এই তারকা।
অভিনয়টা কি এক ধরণের মিথ্যে বলা? সম্প্রতি এক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হন এমা। কিন্তু এমা বলেন, অভিনয়টা হলো মিথ্যার ফাঁদে সত্যের জাল। কেননা পর্দায় অভিনেতারা যা করেন বাস্তবে সেটা করেন না।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন তিনি। সেই সাথে নিজের সততার একটা গল্পও শোনান। একবার এক প্রাপ্তবয়স্কদের ক্লাবে ঢুকতে গিয়ে এমার বয়স জিজ্ঞেস করে। এমার তখন ১৮ হতে অল্প কিছুদিন বাকি। সে চাইলে মিথ্যে বলে ঢুকতে পারতেন। তার বন্ধুরাও মিথ্যে বলেই ঢুকেছিল। কিন্তু এমার নাকি খুব ভয় হচ্ছিল সত্য আড়াল করতে। এমার বয়স এখন ২৭। এখনো মিথ্যে বলতে গিয়ে দারুণ রকম ভয় পান তিনি, ‘মিথ্যেটা আমি বলতে পারি না।’
আর এ জন্যই কেবল একজন অভনেত্রী হিসেবেই নয়, এমাকে অসাধারণ ব্যক্তিত্বের কারণেও সবাই ভালোবাসে। জাতিসংঘের নারীবিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষে কাজ করছেন এমা। টাইমস অব ইন্ডিয়া।









