চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে নৈপুণ্যে জয়ে ফিরল পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নিজে করলেন জোড়া গোল, সতীর্থ পেরেইরাকে দেখালেন জালের দেখা— সেন্ট এতিয়েনের বিপক্ষে রাতটা নিজের করে নিলেন কাইলিয়ান এমবাপে। ফরাসি বিশ্বকাপজয়ীর নৈপুণ্যে নঁতের বিপক্ষে হারের হতাশা ভুলে জয়ে ফিরল পিএসজি।

প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে শনিবার লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোল ব্যবধানে জিতেছে মাউরিসিও পচেত্তিনোর দল। দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষে দ্বিতীয় দলের সঙ্গে ব্যবধান ১৬ পয়েন্টে নিয়ে গেছে মেসি-নেইমার-এমবাপেদের দল।

গত রাউন্ডে নঁতের বিপক্ষে ৩-১ ব্যবধানেই হেরেছিল পিএসজি। এবার টেবিলের নিচের দিকে থাকা সেন্ট এতিয়েনকে দিল একই স্বাদ। শুরুতে পিছিয়ে পড়ার পর পাঁচ মিনিটের মাঝে জোড়া গোল করেন এমবাপে। গোল শোধ এবং লিড আনার ক্ষেত্রে বল বানিয়ে বড় অবদান রাখেন মেসি। পাঁচ মিনিট পর জোড়া গোল করা এমবাপের অ্যাসিস্টে লিড বাড়িয়ে নেন ডানিলো পেরেইরা।

শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা পিএসজি বল দখল, আক্রমণ থেকে শুরু করে গোলে শটে দাপট দেখিয়েছে। সেন্ট এতিয়েনও প্যারিসের ক্লাবটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার ভালোই পরিক্ষা নিয়েছে। ৬২ শতাংশ বল দখলে রেখে ১৪টি শটের আটটি লক্ষ্যে রাখে পিএসজি। সফরকারী সেন্ট এতিয়েন নয়টি শটের ছয়টি রাখে লক্ষ্যে।

ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। নেইমারের ভলিতে বল জালের নাগাল না পেলে সেবার হতাশায় থাকতে হয়। ১২ মিনিটে সফরকারী দলের ইউসুফের শট ফিরিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক ডোন্নারুমা। তবে ষোলো মিনিটে কাজটা ঠিকঠাক করতে পারেননি পিএসজি গোলরক্ষক। সেন্ট এতিয়েনকে শুরুতেই এগিয়ে নেন ডেনিস বুয়াঙ্গা।

২৮ মিনিটে বুয়াঙ্গার আরেকটি শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান ডোন্নারুমা। প্রথমার্ধ্বের শেষ সময়ে সমতায় ফেরে পিএসজি। স্বাগতিকদের হয়ে মেসির বাড়ানো বলে পাওয়া গোলটি কাইলিয়ান এমবাপের ১৫৬তম গোল, যা ক্লাবটির ইতিহাসের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

Reneta

বিরতির পরের দশ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এমবাপে-পেরেইরা। ৪৭ মিনিটে মেসির অ্যাসিস্টে দ্বিতীয় গোল পান এমবাপে। পরের চার মিনিটে পেরেইরাকে সাহায্য করেন গোল করতে। এমবাপের দারুণ এক ক্রস থেকে হেডে বল জালে জড়ান পেরেইরা। পরের প্রায় ৪৩ মিনিটের খেলায় আক্রমণ-প্রতি আক্রমণ হলেও জালের দেখা পায়নি কেউই।

দারুণ এ জয়ে টেবিলে ২৬ ম্যাচে ১৯ জয় নিয়ে শীর্ষ পোক্ত করল পিএসজি (৬২)। প্রতিপক্ষ সেন্ট এতিয়েন সমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে। টেবিলের দুইয়ে নিসের পয়েন্ট ৪৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপচেত্তিনোপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনে ৬৪ জন বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

পরবর্তী

বিষপানে অপ্রাপ্তবয়স্ক প্রেমিক যুগলের ‘আত্মহত্যা’

পরবর্তী

বিষপানে অপ্রাপ্তবয়স্ক প্রেমিক যুগলের ‘আত্মহত্যা’

লঙ্কানদের ১৮৪ রানও সহজ মনে হয়েছিল ভারতের

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT