চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের ব্যাপারে নেইমারের সবুজ সংকেত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
এমবাপে

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) মালিক আল খেলাফি যেসব প্রতিশ্রুতিতে নেইমারের মন জয় করেছেন তার প্রথমটি পূরণ করেন বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে। ব্রাজিল তারকাকে দলে নেয়ার পর এবার অন্যগুলো পূরণের পালা। নেইমারকে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই তাই কাইলিয়ান এমবাপের মত খেলোয়াড়কে দলে টানতে যাচ্ছে পিএসজি।

পিএসজি সভাপতির প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে নেইমারের মনমতো খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল গড়ার বিষয়টিও। আর ভাল খেলোয়াড়দের দলে নেয়ার ক্ষেত্রে অর্থ কোনও বিষয়ই নয়, সেটা আগেই জানিয়েছেন খেলাফি। প্যারিস জায়ান্টরা যখন তাই এমবাপেকে দলে নিতে চাচ্ছে, নেইমার দিয়ে রাখলেন সবুজ সংকেতও।

নেইমারকে ঘিরে দল গোছাতে চায় পিএসজি। আর সেটা করবে কোচ উনাই এমেরির সম্মতি নিয়ে। ক্লাবের ধারণা আগের স্পোর্টস ডিরেক্টরের পরামর্শে যেসব ‘ভুল’ তারা করেছে, সেটা এখন শুধরে নেয়ার পালা। তাই কোচ এমেরির উপর অন্ধবিশ্বাস রাখছেন খেলাফি।

গত কয়েক মৌসুমে ১০০০ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে ৬ গোলে বিধ্বস্ত হওয়ার পর নড়েচড়ে বসেন ক্লাবটির কর্মকর্তারা। সেই কারণেই নেইমারকে আনতে সব ধরনের চেষ্টাই চালিয়েছেন খেলাফি। আর এখন চাইছেন নেইমারের চাওয়ায় সমর্থন দিতে।

নেইমারের চাওয়ার তালিকায় প্রথম নামটি এমবাপের, যার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন ব্রাজিল তারকা। বার্সায় মেসির সঙ্গে যেমন জুটি জমেছিল, তেমনই একটা জুটি এমবাপের সঙ্গে গড়তে চান নেইমার।

তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, নেইমারের তালিকাতে শুধু এমবাপেই নেই, নাম আছে তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কৌতিনহোরও। যদিও বার্সার সঙ্গে কৌতিনহোর চুক্তি প্রায় পাকাই শোনা যাচ্ছে। আর গোলরক্ষক হিসেবে নেইমারের পছন্দ অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ও’ব্লাককে। যদিও ও’ব্লাকের ব্যাপারে কোনও আলোচনাই করতে রাজি নয় অ্যাটলেটিকো।

Reneta

মার্কা বলছে, এই মুহূর্তে নেইমারের প্রতিশ্রুতি পূরণ করতে গেলে উয়েফার আর্থিক ফেয়ার প্লে’র ঝামেলায় পড়তে পারে পিএসজি। তবে সেটায় ভারসাম্য আনতে লুকাস মৌরা, হাভিয়ের পাস্তোরে এবং এডিনসন কাভানিকে বলির পাঠা বানাতে পারেন খেলাফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT