চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ম্যাচে চাপ নেয়ার কী ছিল!

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। জিম্বাবুয়ের চেয়ে নেট রানরেটে অনেক এগিয়ে থাকায় শ্রীলঙ্কারও তেমন দুশ্চিন্তা ছিল না! বাংলাদেশের কাছে শেষ ম্যাচে খুব বড় ব্যবধানে না হারলে তাদের ফাইনালের সুযোগ হাতছাড়ার সম্ভাবনা ছিল কমই। বৃহস্পতিবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটা এক অর্থে ছিল তাই ফাইনালের পোশাকি মহড়া। শিরোপার লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বুঝে নেয়ার। যে পরীক্ষায় চূড়ান্তভাবে ব্যর্থ মাশরাফীর দল।

ত্রিদেশীয় সিরিজে টানা তিন জয় তুলে আত্মবিশ্বাসের বেলুন ফুলেফেঁপেই উঠেছিল বাংলাদেশের। ৮২ রানে অলআউট হওয়ায় সেই বেলুন ফুটো’র দশা! ফাইনালের আগে আত্মবিশ্বাসের চূড়ায় উঠে গেল লঙ্কানরা। অথচ কী বাজেভাবেই না শুরু করেছিল তারা। প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হার, পরের ম্যাচে বাংলাদেশের কাছে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হার। তারপর আবার চোটজর্জর হয়ে পড়েছে স্কোয়াড। এসবের পরও যে ফেরা যায় হাথুরুর দল সেটিই করে দেখাল বাংলাদেশকে ৮২ রানে অলআউট করে। পরে ১০ উইকেটের জয় তুলে। ব্যাটে-বলে লঙ্কানরা যেভাবে আগ্রাসন দেখিয়েছে, শিরোপার দাবিদারও এখন তারাও!

টাইগার ব্যাটসম্যানরা বিপদের সময় ধৈর্যচ্যুত হয়ে হতাশার সাগরে নিমজ্জিত হয়েছে। ১৬ রানে যখন তিন উইকেট নেই, তখন সুযোগ এল মাহমুদউল্লাহ, সাব্বির, নাসিরদের সামনে। মিডলঅর্ডারের ত্রয়ীর কেউ উইকেটে পড়ে থাকলে ভাল স্কোরই পেত স্বাগতিকরা। তাহলে ফাইনালের আগে কেন অযথা চাপ নিতে গিয়ে গুলিয়ে ফেললেন ব্যাটসম্যানরা? এমন ম্যাচে ব্যাটসম্যানরা কেন চাপ নিয়ে নিলেন সেটি এখন আলোচনার খোরাক।

মাশরাফীর আক্ষেপ সেখানে। অধিনায়ক বললেন, ‘রিয়াদ যখন আউট হল তখন মনে হচ্ছিল ২০০ রান করার সামর্থ্য আছে। মুশফিক আর রুম্মান তখন ব্যাট করছিল। তাদের দুজনেরই বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। একটা পর্যায়ে গিয়ে যখন ৭-৮ উইকেট পড়ে যাচ্ছে, তখন বুঝতে পারছিলাম কতই বা আর করা যাবে। ভাল ইনিংস খেললে ১৩০-১৪০ বা ১৫০। এই রান করে এমন উইকেটে ম্যাচ আনা খুব কঠিন হতো। ২০০-২২০ করলে ফাইট করা যেত। সত্যি কথা বললে, চাইছিলাম ম্যাচটা হারলেও শেষদিকের ব্যাটসম্যানরা রান করুক। যাতে ফাইনালে আত্মবিশ্বাসটা থাকে।’

তিন ম্যাচে বড় জয়ই কী তবে অতি-আত্মবিশ্বাসী করে তুলেছিল টাইগার দলকে? মাশরাফীর উত্তর, ‘সত্যি কথা বলতে কি কাল রাতে বলেন না আজকেও, সবাই যখন একসঙ্গে ছিলাম, যখন মিটিং হয়েছে, কারও ভেতর এমন দেখিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এমন থাকার (অতিরিক্ত আত্মবিশ্বাসী) সুযোগ ছিল না, শ্রীলঙ্কার বিপক্ষে তো না-ই। মনে হয় এটা বলাই ঠিক যে আসলেই আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। আবার এটাও বলতে পারি যে, একটা বাজে দিন গিয়েছে। তবে আমি বলব বাজে ক্রিকেট খেলেছি।’

Reneta

বাংলাদেশের বাজে খেলার ম্যাচে সামনের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ‘এভাবেও ফেরা যায়’ তকমা পাওয়া সফরকারী দল। সামনে কেবল একটা ম্যাচ। নতুন বছরের প্রথম সিরিজে বাংলাদেশের ব্র্যান্ড অব ক্রিকেট ফিরিয়ে আনার সুযোগও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT