চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ম্যাচও হারতে পারল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৭
স্পোর্টস
A A

শেষ ওভারে চাই মাত্র ৭ রান। হাতে ৫ উইকেট। ক্রিজে দুজন সেট ব্যাটসম্যান। দুজনেই চালিয়ে খেলার জন্য খ্যাত! একজন আবার ফিফটি পেরিয়েছেন। কিন্তু দলটা যে সাউথ আফ্রিকা। চাপে ভেঙে পড়ার রীতিতে বিশ্বাসী। শেষঅবধি দুই প্রোটিয়া ব্যাটসম্যানই নটআউট থাকলেন, কেবল অল্পকটা রানই আর তুলতে পারলেন না। মার্ক উড ওই ওভারে দিলেন মাত্র ৪ রান। ম্যাচটা ইংল্যান্ড জিতে নিল ২ রানে। সেইসঙ্গে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজও।

সাউদ্যাম্পটনের রোজ বোলে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় সংগ্রহই গড়ে ইংল্যান্ড। জবাবে ৫ উইকেটে ৩২৮ রানেই থেমে গেছে চোকার্স-আফ্রিকা!

জেসন রয় (৮), অ্যালেক্স হেলস (২৪) ও জো রুটের (৩৯) বিদায়ে পথ হারায়নি ইংল্যান্ড। প্রথমে ইয়ন মরগ্যানকে নিয়ে ৯৫ ও পরে বাটলারকে নিয়ে ৭৭ রানের দারুণ দুটি জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখেন বেন স্টোকস।

অধিনায়ক মরগান ৪৫ রানে সাজঘরে ফেরেন। স্টোকস ফেরেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতক পূর্ণ করে। ১১ চার ও ৩ ছয়ে ৭৯ বলে ১০১ রানের ইনিংস খেলে থামেন এই অলরাউন্ডার।

বাটলার শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত থাকেন। তাকে ৭৮ রানের জুটিতে সঙ্গে দেন ৩৩ রান করা মঈন আলি।

রান তাড়া করতে নেমে ক্রিজে আসা সাত প্রোটিয়া ব্যাটসম্যানই দুই অংকের কোটা ছুঁয়েছেন। ফিফটির জুটি হয়েছে চারটি। কিন্তু কাজের কাজটি কেউই করে দিতে পারেননি।

উদ্বোধনী কুইন্টন ডি কক ৯৮ রান করে সেঞ্চুরি হারানোর বেদনা নিয়ে মাঠ ছেড়েছেন। আমলা ২৪, ডু প্লেসিস ১৬, ডি ভিলিয়ার্স ৫২, বেহারদিন ১৭ রানে ফিরেছেন। ডেভিড মিলার ৫ চার ও ২ ছয়ে ৫১ বলে ৭১ এবং ক্রিস মরিস ৩ চার ও ২ ছয়ে ২২ বলে ৩৬ রানে অপরাজিত থাকলেও কাজের কাজটা করতে পারেননি শেষ ওভারে এসে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত হচ্ছে অপসারিত ভাস্কর্যটি

পরবর্তী

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি পুনঃস্থাপিত

পরবর্তী

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি পুনঃস্থাপিত

আর্সেনালের ঘরে এফএ কাপের রেকর্ড শিরোপা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT