চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন মাঠে এত বড় আয়োজন!

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৫০ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: মাঠের অধিকাংশ জায়গায় নেই ঘাস। একটু বৃষ্টি হলেই কাঁদায় মাখামাখি অবস্থা। থেকে যায় ইনজুরির ঝুঁকি। মাঠ ঘেঁষেই গ্যালারি। দর্শকদের বসার জন্য নেই চেয়ার। পার্শ্বরেখা থেকে গ্যালারির দর্শকের দূরত্ব ৫ গজেরও কম। তাতে থেকে যাচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কাও!

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ ‍রুহুল আমিন স্টেডিয়ামের চালচিত্র এমনই। সেই স্টেডিয়ামেই আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের দুটি সেমিফাইনাল।

স্টেডিয়ামটির প্রেসবক্সে নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকারদের জন্য নেই আলাদা কক্ষ। পর্দা টানিয়ে তাদের আড়াল করা হলেও রেডিওতে কান না পেতেই শোনা হয়ে গেল মঙ্গলবারের প্রথম সেমিফাইনাল ম্যাচের ধারাভাষ্য।

এসব ঘাটতি ও সীমাবদ্ধতা ছাপিয়ে অবশ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিই।

মঙ্গলবার তাজিকিস্তান ও ফিলিপিন্স ম্যাচে একটু বৃষ্টিতেই পানি জমে যায় মাঠে। খেলাও বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। খেলা গড়ালে চোটে পড়েন দুই দলেরই একজন করে ফুটবলার।

বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল নিয়েও থাকছে দুশ্চিন্তা। ওই ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে প্যালেস্টাইনের বিপক্ষে। সাবধানে খেলে মাঠের ঝুঁকি হয়তো এড়াতে পারবেন ফুটবলাররা, কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকিতে করণীয় তাদের হাতে নেই!

Reneta

জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন বাংলাদেশে নতুন নয়। সিলেটে জেলা স্টেডিয়ামেই হয়েছে এই আসরের গ্রুপপর্বের ম্যাচগুলো। বাংলাদেশের ম্যাচে তিল ধারণের জায়গা ছিল না। বুধবার জামাল ভুঁইয়ার দলের খেলা দেখতে দর্শকস্রোত বইবে কক্সবাজারেও। চার লোকালবয় জাতীয় দলে থাকায় ম্যাচ নিয়ে স্থানীয়দের আগ্রহ আরও বেশি। এরইমধ্যে ম্যাচের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে।

মাঠের দুই কোনের দেয়াল খুব উঁচু না হওয়ায় বিনা টিকিটের দর্শকরা মাঠে ঢোকার প্রাণপণ চেষ্টাটা যে করবেন না সেটির নিশ্চয়তা কই। সিনিয়র সাংবাদিক কাজী শহীদ এসব চিত্র দেখে বললেন, ‘আমাদের নিজেদের কথা ভাবছি না। দুটি ব্যাপার নিয়ে আমি চিন্তিত। সেটা হল মাঠের কন্ডিশন ও নিরাপত্তা। এমন মাঠ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার উপযোগী কোনোভাবেই নয়।’

স্টেডিয়াম আবার এতই ছোট যে, শট গোলবারের উপর দিয়ে গেলে বল চলে যায় মাঠের বাইরে। এই স্টেডিয়াম দেশের সবচেয়ে ছোট স্টেডিয়ামের তকমা পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না! এমন মাঠে কেনো এত বড় আয়োজন, সেটিই জাগিয়েছে বিস্ময়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT