চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বৃষ্টি, এই রোদ আরও কয়েক দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৮
পরিবেশ
A A
বৃষ্টি

এই রোদ। এই আবার আকাশে কালো মেঘের ভেলা। কিছুক্ষণ পরেই এক পশলা বৃষ্টি। আবার কখনো তীব্র গরম। তারপর যেন আকাশ ভেঙ্গে তীব্র বৃষ্টি। আষাঢ়ের তৃতীয় সপ্তাহের এমন আবহাওয়া স্বস্তি বা অস্বস্তির যাইহোক না কেন, এমন মেঘ-বৃষ্টি-রোদের খেলা চলবে আরও কয়েকদিন।

অবশ্য ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনকে বলেন: মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় থাকায় এবং বর্ষাকাল হওয়ায় বৃষ্টিপাত হচ্ছে। তবে এ বছর বর্ষায় সম্ভাবনা নেই অতি বৃষ্টির।

‘বর্ষাকালের যে স্বাভাবিক বৃষ্টি তেমনটাই অব্যাহত থাকবে সারাদেশে। তবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

এই বৃষ্টিপাতকে স্বাভাবিক উল্লেখ করে অারেক আবাহাওয়াবিদ মো: আবুল কামাল মন্ডল বলেন: ‘এই বৃষ্টির শুরুটা হয়েছে মার্চ মাস থেকে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিক। এ বছর পুরো বর্ষাকাল জুড়েই থাকবে স্বাভাবিক বৃষ্টি।’

বৃষ্টিগতকাল বুধবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে ১৩১ মিলিমিটার। সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার। রাজধানী ঢাকায় এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৫ মিলিমিটার।

Reneta

আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের-পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত  রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশসারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াবৃষ্টিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT