চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন দিন কখনো দেখেননি বাংলাদেশের স্পিনাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে রান আছে প্রচুর। বলের বাউন্স তেমন হেরফের না হওয়ায় ব্যাটসম্যানদের জন্য এটি ব্যাটিং স্বর্গ। রান খরচের ভয় কমিয়ে দিয়েছে স্পিন-নির্ভরতা। তাই তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম, আরাফাত সানি, নাঈম হাসানদের একাদশে জায়গা পাওয়াই হয়ে গেছে কঠিন।

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বে লড়াইটা হচ্ছে মূলত ব্যাটসম্যান ও পেসারদের মধ্যে। সেই অর্থে এবারের বিপিএলকে ব্যাটসম্যান-পেসার লিগও বলা যেতে পারে। স্পিনাররা এখানে নস্যি। তারা গণ্য হচ্ছেন ‘সৎ ভাই’ হিসেবে। অথচ পেস বোলারদেরকেই এতদিন এই চরিত্রে দেখে এসেছেন দর্শক।

স্পিন বোলিংয়ের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নেই বিপিএলে। গত আসরে সর্বোচ্চ ২৩ উইকেট শিকারির আফসোস হয়ত বেড়ে যাবে দেশের বাকি স্পিনারদের হাল দেখে!

৪৬ ম্যাচের মধ্যে এরই মধ্যে মাঠে গড়িয়েছে ১৬টি ম্যাচ। সর্বোচ্চ উইকেট শিকারির ১৫ জনের তালিকায় নেই কোনো বাংলাদেশি স্পিনারের নাম। বিদেশিদের মধ্যে একমাত্র আফগান অফস্পিনার মুজিব উর রহমান ৪ ম্যাচে ৫ উইকেট নিয়ে আছেন নবম স্থানে। তার উপরের সারির সবই পেস বোলার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন এক নম্বরে। একই দলের রুবেল হোসেন তার পরেই (৬ ম্যাচে ৮ উইকেট)। কুমিল্লা ওয়ারিয়র্সের সৌম্য সরকার ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে।

দেশের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট রাজশাহী রয়্যালসের লেগ স্পিনার অলক কাপালির। সব ম্যাচ খেলার সুযোগ পেয়েও খুব একটা ভাল করতে পারেননি নাসুম আহমেদ (৬ ম্যাচে ২ উইকেট) ও মেহেদী হাসান (৪ ম্যাচে ২ উইকেট)। মেহেদী হাসান মিরাজ চার ম্যাচের তিনটিতে বোলিং করে পাননি কোনো উইকেট। তাইজুল ও আমিনুল দুটি করে ম্যাচ খেলে নিয়েছেন ১টি করে উইকেট।

Reneta

তিন ম্যাচে ১টি করে উইকেট সানি ও সানজামুল ইসলামের। সঞ্জিত দুই ম্যাচে ৩টি, নাঈম তিন ম্যাচে ২টি এবং নাজমুল ইসলাম অপু চার ম্যাচে নিয়েছেন ২ উইকেট।

বিপিএলে স্পিনারদের চ্যালেঞ্জ বেড়ে গেছে অনেক। কপালে পড়েছে চিন্তার ভাজ। রংপুর রেঞ্জার্সের তরুণ অফস্পিনার সঞ্জিত সাহা আশায় আছেন বিপিএল ঢাকায় ফিরলে পাল্টে যাবে বাস্তবতা।

‘হয়ত এমনটা পিচের কারণে, কন্ডিশনের কারণে হচ্ছে। চট্টগ্রাম পেস বোলিং কন্ডিশন, স্পিন অতটা টার্ন করে না। প্রতিটা দলেই পেসার বেশি খেলানো হচ্ছে। স্পিনারদের জন্য খুবই চ্যালেঞ্জিং এসব উইকেটে বল করা। যে স্পিনারই চট্টগ্রামে বল করে সবাই খুব সতর্ক থাকে। মিরপুরে হয়ত স্পিনারদের জন্য সহায়ক থাকে। চট্টগ্রামে সেটা কম। সব স্পিনাররাই তাতে একটু হতাশ।’

প্রায় সব দলই স্বীকৃত তিন পেসার নিয়ে খেলছে চট্টগ্রামের মাঠে। ঢাকা প্লাটুনের সম্ভাবনাময় তরুণ পেসার হাসান মাহমুদ এটিকে দেখছেন বড় সুযোগ হিসেবে।

‘পেসাররা ডমিনেট করছে। পেস বোলাররা সবাই ভালোই করছে। পেস বোলারদের দিকেই নজর দিচ্ছে সবগুলো দল। তাতে আমাদের ভালো করার সুযোগ বাড়ছে।’

এবারের বিপিএলে তিন তরুণ পেসার নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন। তাদের একজন হাসান মাহমুদ। বাকি দুই বোলার মেহেদী রানা ও মুকিদুল ইসলাম মুগ্ধ। আর স্পিনে প্রাপ্তির খাতা শূন্য। পুরনোরাই তো পায়ের তলায় মাটি পাচ্ছেন না!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT