চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ঘটনার পুনরাবৃত্তি চান না বার্সা প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপা লিগে শেষ আটের খেলায় বৃহস্পতিবার ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছে বার্সেলোনা। নিজেদের ডেরায় এমন হারের পেছনে দর্শকদের দায়ী করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। কারণ ন্যু ক্যাম্পে এ দিন কাতালানদের চেয়ে ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের আধিপত্যই বেশি ছিল। জাভির পর ব্যাপারটি নিয়ে এবার কথা বললেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার্সা প্রেসিডেন্ট। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না বলেও এসময় জানিয়েছেন তিনি।

‘আমি অনেক উদ্বিগ্ন। যা ঘটেছে সেটা লজ্জাজনক। এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটতে দেয়া যাবে না। আমরা ব্যাপারটি সম্পর্কে তথ্য পেয়েছি এবং এটা নিয়ে কাজ করতে সময় লাগবে। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি।’

‘এ ধরনের পরিস্থিতি মেনে নেয়া সম্ভব না। আমাদের আরও কঠোর হতে হবে। নিরাপত্তা ও টিকেট বিভাগের সাথে যোগাযোগ করে মূল সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছি। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এ ব্যাপারে কথা বলেছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। ন্যু ক্যাম্পে দর্শক বিভাজন দেখে খুশি হতে পারেননি সাবেক স্প্যানিশ ফুটবলার। দর্শক বিন্যাসের হিসাবকেও ভুল বলে আখ্যা দিয়েছেন তিনি।

‘ম্যাচ দেখে মনে হচ্ছিল দু-দলের সমর্থকরা বিভক্ত হয়ে ফাইনাল উপভোগ করছে। ক্লাব যাচাই করে দেখবে ঠিক কি হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে ভুল হিসাব করা হয়েছে। আমি ৭০ হাজার বার্সা সমর্থক প্রত্যাশা করেছিলাম। কিন্তু মাঠে সে রকম হয়নি। মাঠের পরিবেশ আমাদের সাহায্য করেনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগজাভিফ্রাঙ্কফুর্টবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT