চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন উইকেট পাবে ভাবেনি শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে সন্তুষ্টির কথা বলেছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা। দ্বিতীয় দিনের শেষে দলটির সেরা পারফর্মার রোশেন সিলভাও বিস্ময় প্রকাশ করে গেলেন পছন্দের উইকেট পাওয়ায়। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে-বাইরে সর্বত্রই লঙ্কানরা বুঝিয়ে দিচ্ছেন, স্পিন আক্রমণ ও মোকাবেলায় শক্তিশালী একটি দলের বিপক্ষে এমন উইকেট বানানো কতটা বুমেরাং হয়েছে বাংলাদেশের জন্য।

‘উপমহাদেশে যখন অস্ট্রেলিয়া বা অন্যকোন দল সফরে করতে আসে, তখন আমরা তাদের জন্য এ ধরনের উইকেট বানাই। কিন্তু আমাদের স্পিন আক্রমণ ভাল। আমি জানি না কেন তারা এমন উইকেট আমাদের দিলো!’

মিরপুরের উইকেটে স্পিনাররা লম্বা টার্ন পাচ্ছেন, পেসাররাও পাচ্ছেন সুইং। ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের ভূমিতে দুই ইনিংসেই ফিফটি করে নজর কেড়েছেন রোশেন। প্রথম ইনিংসে ৫৬-এর পর দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে অপরাজিত থাকা এ ব্যাটসম্যান রান পেলেও উইকেট নিয়ে খানিকটা অনুযোগ জানালেন।

Banglabid

‘আমরা দেশের মাটিতে এমন উইকেটে খেলি। তাই স্বাভাবিক খেলাটাই খেলে যেতে চেয়েছি। বলছি না এটা ভাল উইকেট, কিন্তু আমরা জানতাম এখানে অনেক মিলবে। ভাগ্য ভাল যে মোস্তাফিজের শুরুর কয়েকটি বলে টিকে থাকতে পেরেছি। নিশ্চয়ই দেখেছেন উইকেট তখন কতটা বাজে আচরণ করেছে, আমি ভাবিনি এমনটা হবে।’

মূর্তিকারিগর

দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিচু হয়ে এসেছে স্পিনারদের বল। শুরুর দিনের সকাল থেকেই টান-বাউন্স-সুইং মেলা উইকেটে ঢাকা টেস্ট চতুর্থ দিনে যাবে কিনা সেটি নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। ২ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কার লিড এখনই ৩১২। রোশেন মনে করছেন জয়ের জন্য যথেষ্ট রান পেয়ে গেছে শ্রীলঙ্কা।

Reneta

‘আমি মনে করিনা ৩০০ রানের বেশি তাড়া করে এ উইকেটে জেতা সম্ভব। আমার সাধারণ জ্ঞান এটাই বলে। তারপরও ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। তাদের ১১০ রানে থামিয়েছি প্রথম ইনিংসে এবং আমরা ৩০০ রানে লিডই নিতে চেয়েছিলাম। সে চ্যালেঞ্জ অতিক্রম করে এসেছি। কাল সকালে যতদূর সম্ভব যাওয়ার চেষ্টাই করবো। জয়ের জন্য পর্যাপ্ত রান এসে গেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরাও জানে এমন উইকেটে এটা করা সহজ নয়। আমাদের স্পিন আক্রমণও বেশ অভিজ্ঞ।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমাদের বোলাররা খুব খারাপ করেনি’

পরবর্তী

এমন দেশও আছে যেখানে রাষ্ট্রপ্রধানের নামে নাম রাখা নিষিদ্ধ

পরবর্তী

এমন দেশও আছে যেখানে রাষ্ট্রপ্রধানের নামে নাম রাখা নিষিদ্ধ

মিরপুরের উইকেট শ্রীলঙ্কার রাস্তার মতো!

সর্বশেষ

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT