চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ‘আউট’ও আউট না

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৪:৪১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ততক্ষণে ম্যাচ জমিয়ে তুলেছেন টাইগার বোলাররা। ক্রিজে থাকা শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান কোনভাবে উইকেট আগলে থাকার চেষ্টা করছেন। আঁটসাঁট বোলিংয়ে নাভিশ্বাস অবস্থা তাদের! অন্যদিকে আর একটা উইকেট হলেই লঙ্কান ব্যাটিংয়ের লেজের দেখা পাওয়া যাবে। সেসময়ই কিনা নিশ্চিত একটা আউটে ‘না’ বলে দিলেন আলিম দার!

ওভারটা ছিল সাকিবের। ইনিংসের ৭৮তম। স্ট্রাইকে দিলরুয়ান পেরেরা। সাকিব বলটা জোরের ওপরই করলেন। ডানহাতি পেরেরা ব্যাটই ছোঁয়াতে পারলেন না। লেগ-মিডলে পড়ে বল সোজা তার প্যাডে। সাকিব সবটুকু জোর দিয়ে চিৎকার করে আবেদন জানালেন। কিন্তু আম্পায়ার আলিম দার অনড়। মাথা এপাশ-ওপাশ করে জানান দিলেন, ‘তোমার সঙ্গে আমি একমত নই সাকিব!’

সাকিব তখনো আপিল করে যাচ্ছেন। ক্রিজে গোড়ালির ওপর বসে দুহাত আম্পায়ারের দিকে তাক করে আকুল আবেদনের ভঙ্গিতে। সঙ্গী অন্য ফিল্ডাররাও। আলিম দার শেষ পর্যন্ত তাকে হতাশই করলেন। সাকিব সিদ্ধান্তটা মেনে নিতে চাইছিলেন না, কিছুটা অসন্তোষও প্রকাশ করলেন। আবার কিছু করারও ছিল না। ততক্ষণে যে নিজেদের কোটার দুটি রিভিউ ব্যবহার করে ফেলেছে বাংলাদেশ।

Banglabid

পরে টিভি রিপ্লেতে দেখা গেল নিশ্চিত আউট ছিলেন পেরেরা। বল তার প্যাডে না লাগলে স্টাম্প এলোমেলো করে দিত।

ওই ওভারের পর দুটি ওভার হাত ঘুরিয়েই নতুন বল নিয়েছেন মুশফিক। সঙ্গে জুটেছে দুটি রিভিউও। কিন্তু সুযোগটি হাতছাড়া হয়ে গেছে। তবে ২৫ রানের সেই জুটিটি আর বেশিদূর এগোয়নি। জুটিকে ২৭ রানে থামিয়েছেন সেই সাকিবই। সেটা সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকে আউট করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএস নয়, দেশীয় সন্ত্রাসীরাই নাশকতা চালাচ্ছে: ডিএমপি কমিশনার

পরবর্তী

তিন তালাক বিরোধী পিটিশনে ১০ লাখ মুসলিম নারীর সাক্ষর

পরবর্তী

তিন তালাক বিরোধী পিটিশনে ১০ লাখ মুসলিম নারীর সাক্ষর

২৬ মার্চ লন্ডনে উড়বে এক হাজার বর্গফুটের লাল-সবুজ পতাকা

সর্বশেষ

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT