চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমএসএন’র গোলে শেষ আটে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ক্যাম্প ন্যুতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে আর্সেনাল ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা। গোল পেয়েছেন ‘এমএসএন’ ত্রয়ীর প্রত্যেকেই।

আর্সেনালের গোলটি মিশরের মিডফিল্ডার মোহামেদ এলনেনির। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছিল লুইস এনরিকের দল। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতল কাতালান ক্লাবটি।

বুধবার রাতে প্রথম লেগের ব্যবধান ঘোচানোর জন্য প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে আর্সেনাল। তবে ম্যাচর ১৮তম মিনিটে নেইমারের গোলে কাজটা আরও কঠিন হয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের জন্য।

সুয়ারেজের বাড়ানো বলে ডি-বক্সে সহজেই গোলরক্ষককে ফাঁকি দেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।

বিরতির আগে গোল ব্যবধান কমানো দারুণ সুয়োগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু সানচেজ তা গোলে রুপান্তর করতে পারেনি। বিরতির পর ৫১ মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান এলনেনি।

ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরাল শটে বল জালে পাঠিয়ে দেন মিশরের এই মিডফিল্ডার।

Reneta

৬৫ মিনিটে সুয়ারেজের গোলে আসের্নালের আশার তরী ডুবে যায়। দানি আলভেসের ক্রসে সিজার কিকে গোল করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি আসে। ডি-বক্সে দুই ডিফেন্ডারের মাঝে থেকেও দুর্দান্ত টোকায় আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।

এ নিয়ে টানা নবম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত দলটি এবারও ট্রেবল জয়ের অসাধারণ কীর্তি গড়ার পথেই আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT