চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমএমআই কমিউনিটি ওয়েবিনার সিরিজের উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২০
কৃষি
A A

বাংলাদেশে কোভিড-১৯ এর কারণে কৃষি উৎপাদন ব্যবস্থা হঠাৎ থমকে গিয়েছিল। কৃষি পণ্য পচনশীল, পণ্য উৎপাদনের সময় নির্দিষ্ট, প্রাণীদের মানুষের মতো দৈনন্দিন খাবার খেতে হয় সেজন্য উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি ছিল। তখন সারা বাংলা কৃষক সোসাইটি এবং এর সদস্য সংগঠনের শক্তি ও বিশ্বাসে ভর করে এফএও এমএমআই এর কারিগরি সহায়তায় স্বয়ংসম্পূর্ণভাবে ভার্চুয়াল কল সেন্টারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখা হয়, যা অব্যাহত রয়েছে।

বিশ্বে মাত্র ১০-১৫ ভাগ ক্ষুদ্র কৃষক সংগঠিত। অর্থাৎ উৎপাদক সংগঠন বা এই ধরণের সংগঠনে সংঘবদ্ধ। ক্ষুদ্র কৃষকরা খাদ্যের যোগানদার হলেও নানাবিধ সমস্যায় জর্জরিত। তার মধ্যে অন্যতম হলো পুঁজির ঘাটতি, সাংগঠনিক দুর্বলতা ও আর্থিক ব্যবস্থাপনার অভাব। জিএএফএসপি সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় এফএও এমএমআই প্রকল্পের পরামর্শ ও নির্দেশনায় কৃষক সংগঠন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ক্রমাগত দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। সেই ধারাবাহিকতার ফসল হলো কমিউনিটি ওয়েবিনার সিরিজ তথা প্রশিক্ষণের আয়োজন। মোট ১৪টি বিষয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অংশীদার কৃষক সংগঠনগুলো ১৫টি ভ্যালুচেইনে বিনিয়োগের জন্য ঠিক করেছে এবং রুরাল ইনভেস্ট টুল ব্যবহার করে ব্যবসা পরিকল্পনা দাঁড় করিয়েছে। যে সকল বিষয় ওয়েবিনারে অর্ন্তভুক্ত করা হয়েছে- বীজ গ্রাম, নিরাপদ মাংস উৎপাদন, মাছ চাষ, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, সোনালী মুরগী, হাঁস পালন, নিরাপদ সবজি উৎপাদন, লাভজনক শস্য বিন্যাস, মিশ্র উদ্যান ফসল, ঔষধি বৃক্ষ, স্বাস্থ্যকর খাদ্য, টেকসই কৃষক সংগঠন এবং ভার্চুয়াল কল সেন্টার।

২৬ আগষ্ট জুম লিঙ্ক ব্যবহার করে এমএমআই কমিউনিটি ওয়েবিনার সিরিজ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান কৃষক সংগঠনগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কৃষক সংগঠনগুলো কৃষি বহুমুখীকরণ, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। তিনি মনে করেন, করোনাকালে ভার্চুয়াল কল সেন্টার করায় ইতিবাচক সাড়া পড়েছে। তিনি আশা পোষণ করেন, এই ওয়েবিনার তথা প্রশিক্ষণের মধ্য দিয়ে কৃষকরা তাদের সম্পদের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে পারবে। তারা তাদের আপন শক্তিকে কাজে লাগাতে পারবে। পুঁজির ঝুঁকিগুলো এড়িয়ে দক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে।

কমিউনিটি ওয়েবিনার সিরিজের বিষয়বস্তু ও সময়সূচি
১. ভার্চুয়াল কল সেন্টারঃ কোভিড-১৯ মোকাবেলায় সংগঠিত কৃষক অধিকতর সক্ষম
বুধবার, ২৬ আগস্ট সকাল: ১১:০০ টা-দুপুর: ০১:০০ টা
২. ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক অর্ন্তভুক্তিকরণ- কমিউনিটি ভিত্তিক উদ্ভাবনী পদ্ধতি
শনিবার, ২৯ আগস্ট বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
৩. বীজ গ্রাম- মানসম্পন্ন বীজ উৎপাদনে একটি কমিউনিটি ভিত্তিক সমন্বিত উদ্যোগ
শনিবার, ৫ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
৪. সজিনা কাজে লাগিয়ে কমিউনিটি ভিত্তিক নিরাপদ মাংস উৎপাদন
সোমবার, ৭ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
৫. কমিউনিটি ভিত্তিক মাছ উৎপাদন (বিল ও পুকুরে মাছ চাষ)
সোমবার, ১৪ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
৬. কমিউনিটি ভিত্তিক ‘এক শুন্য এক’ দুগ্ধ উৎপাদন মূল্যসংযোজন ধারা (৮০ গোয়ালা, ২০ ঘোষ, ০১ প্রক্রিয়াজাতকারী)
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
৭. কমিউনিটি ভিত্তিক সোনালী মুরগী পালন মূল্যসংযোজন ধারা
সোমবার, ২১ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
৮. কমিউনিটি ভিত্তিক হাঁস পালন মূল্যসংযোজন ধারা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
৯. কমিউনিটি ভিত্তিক নিরাপদ সবজি উৎপাদন মূল্যসংযোজন ধারা (সারা বছর)
শনিবার, ২৬ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
১০. কমিউনিটি ভিত্তিক লাভজনক শস্য বিন্যাসে বিনিয়োগ
বুধবার, ৩০ সেপ্টেম্বর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
১১. কমিউনিটি ভিত্তিক উদ্যান ফসল মূল্যসংযোজন ধারা
বৃহস্পতিবার, ১ অক্টোবর, বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
১২. কমিউনিটি ভিত্তিক ঔষধি গাছ মূল্যসংযোজন ধারা
সোমবার, ৫ অক্টোবর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
১৩. গ্রামীণ পুষ্টি থালাঃ কোভিড-১৯ এর মধ্যে গ্রামীণ খাদ্য ঝুড়ির মূল্য পরিবীক্ষণ
সোমবার, ১২ অক্টোবর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা
১৪. সারসংক্ষেপন: টেকসই উৎপাদনকারী সংগঠনের জন্য এমএমআই পদ্ধতি
সোমবার, ১৯ অক্টোবর বিকাল: ০৩:০০ টা- বিকাল ০৫:০০ টা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বোধনওয়েবিনারসিরিজসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT