চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমএনপি: জিপি ছেড়ে রবিতে যাওয়ার ঝোঁক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সেবা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালুর প্রথম পাঁচ দিনে মোট ১০ হাজার ১২২ জন গ্রাহক অপারেটর পরিবর্তনের আবেদন করেছেন।

এর মধ্যে ৫ হাজার ৮৬২ গ্রাহক অপারেটর পরিবর্তনে ব্যর্থ হয়েছে। ৭৯ জন গ্রাহক অপারেটর পরিবর্তনের অপেক্ষায় আছেন।

মঙ্গলবার এক পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি’র দেয়া তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি অপারেটর বদল করেছে গ্রামীণফোনের (জিপি) গ্রাহকরা।  জিপি’র মোট চার হাজার ৬১৬ জন গ্রাহক অপারেটর বদলের আবেদন করেছে। এর মধ্যে সফল হয়েছে এক হাজার ৮৩৪টি এবং বাতিল হয়েছে দুই হাজার ৭৮২টি।

প্রথম পাঁচদিনে ৬৮২ জন গ্রাহক জিপিতে এসেছে। যার মধ্যে টেলিটক থেকে ২৫, রবি থেকে ৩৩১ এবং বাংলালিংক থেকে ৩২৬। আর চলে গেছে এক হাজার ৮৩৪ জন গ্রাহক। এর মধ্যে টেলিটকে ২৮, রবিতে এক হাজার ৩৫৬ ও বাংলালিংকে গেছে ৪৫০ জন।

এই সময়ে রবি থেকে অন্য অপারেটরে গেছে ৯৭২ গ্রাহক। অপারেটরটি থেকে টেলিটকে ৩৭, জিপিতে ৩৩১ এবং বাংলালিংকে গেছে ৬০৪ গ্রাহক গ্রাহক।  আর রবিতে এসেছে দুই হাজার ৩৪১ গ্রাহক। যার মধ্যে টেলিটক থেকে ৮২, জিপি থেকে এক হাজার ৩৫৬ ও বাংলালিংক থেকে ৯২৬ জন গ্রাহক যুক্ত হয়েছে।

Reneta

বাংলালিংক থেকে অন্য অপারেটরে গেছে এক হাজার ২৭৬ জন। যার মধ্যে টেলিটকে গেছে ২৪, জিপিতে ৩২৬ এবং রবিতে ৯২৬ গ্রাহক গেছে। বাংলালিংকে এসেছে এক হাজার ৮৯ গ্রাহক। যার মধ্যে টেলিটক থেকে ২৩ জন, জিপি থেকে ৪৫০ ও রবি থেকে ৬০৪ জন।

প্রথম ৫ দিনে অপারেটর বদল করে টেলিটকে এসেছে ৮৯ জন। টেলিটক থেকে অন্য অপারেটরে গেছে ১৩০ জন গ্রাহক। জিপি থেকে টেলিটকে গেছে ২৫, রবিতে ৮২ এবং বাংলালিংকে গেছে ২৩ গ্রাহক। আর টেলিটকে জিপি থেকে এসেছে ২৮, রবি থেকে ৩৭ ও বাংলালিংক থেকে ২৪ গ্রাহক।

জিপিতে আসতে চেয়ে ব্যর্থ হয়েছে ৮৩৩ গ্রাহক। আর জিপি থেকে অন্য অপারেটরে যেতে ব্যর্থ হয়েছে দুই হাজার ৭৮২ গ্রাহক। রবিতে আসতে চেয়ে ব্যর্থ হয়েছে ৩ হাজার ৮৬২ গ্রাহক। রবি থেকে অন্য অপারেটরে যেতে চেয়ে ব্যর্থ হয়েছে ৯৮২ গ্রাহক।

একইভাবে বাংলালিংকে আসতে চেয়ে পারেনি পাঁচ হাজার ৮৬২ গ্রাহক। আর বাংলালিংক ছেড়ে যেতে ব্যর্থ হয়েছে এক হাজার ৫১৫ গ্রাহক। এছাড়াও এই সময়ে টেলিটকে যাবার জন্য আবেদন করে ৪৫ গ্রাহক। আর টেলিটক থেকে অন্য অপারেটরে যেতে গিয়ে ব্যর্থ হয়েছে ৫৭৯ গ্রাহক।

বর্তমানে বিশ্বের প্রায় ৭২ দেশে এমএনপি সেবা চালু রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ২০১১ সালে এবং পাকিস্তানে এই সেবা ২০০৭ সাল থেকে চালু রয়েছে। এক দশকের অপেক্ষার পর চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে এমএনপি সেবা চালু হয়।

গত বছর নভেম্বরে বিটিআরসি ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক নামে একটি কোম্পানিকে এ সেবা চালুর লাইসেন্স দেয়। তখন ১৮০ দিনের মধ্যে চালুর শর্ত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএনপিবিটিআরসিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT