চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমএইচ৩৭০’র ধ্বংসাবশেষ উদ্ধার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

বহুল আলোচিত মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০’র ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে ধারণা করছেন একদল উদ্ধারকারী। ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের দ্বীপ লি রিইউনিয়নে আজ বৃহস্পতিবার খুঁজে পাওয়া গেছে একটি বিমানের ধ্বংসাবশেষ।

সমুদ্রসৈকত পরিষ্কার করার সময় ছয় ফুট লম্বা বিমানের ওই ধ্বংসাবশেষটি পাওয়া যায় বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ওই ধ্বংসাবশেষটি আসলেই এমএইচ৩৭০ এর কিনা তা পরীক্ষা করে দেখতে বিশেষজ্ঞরা সেখানে রওয়ানা হচ্ছেন।

উদ্ধারকারী-বিশেষজ্ঞ দলটিতে মালয়েশিয়ার ডিপার্টমেন্ট অব সিভিল অ্যাভিয়েশন ও মালয়েশিয়া এয়ারলাইনসের বিশেষজ্ঞরা থাকবেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, বিমানের ডানার অংশটি নিখোঁজ এম এইচ থ্রি সেভেন্টি’র হওয়ার সম্ভাবনাই বেশি।

ফ্রান্সের বিইএ এয়ার ক্রাশ ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার সহযোগিতায় তারা পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি বলেও জানান তারা।

মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও টিওং লাই সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসাবশেষটি এমএইচ৩৭০ এর কিনা তা যাচাই করে দেখতে হবে।

Reneta

২৩৯ জন আরোহী নিয়ে দক্ষিণ চীন সাগরে কুয়ালালামপুরে থেকে বেইজিংগামী এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজ হয়। এরপর বিমানটি আর কোনো খোঁজ মেলেনি। মালয়েশিয়া সরকার জানুয়ারি মাসে বিমানের সব আরোহীকে মৃত বলে ঘোষণা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমানমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT