চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটনে হোঁচট চেলসির, চ্যাম্পিয়নস লিগের রেসে টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ও টটেনহ্যাম দলের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুডিসন পার্কে তলানির এভারটনের কাছে ১-০ গোলে ধরাশায়ী টেবিলের তিন নাম্বার দল চেলসি। ম্যাচে ৭৮ ভাগ বল নিয়ন্ত্রণে রেখেও গোল পরিশোধ করতে পারেনি টমাস টুখেলের দল। অপর ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের রেসে চারে ওঠে এসেছে টটেনহ্যাম হটস্পার।

এভারটনের ডেরায় শক্তিশালী চেলসি নিজেদের কাছে বল রাখলেও আক্রমণে গতি ছিল না। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের রক্ষণাত্মক কৌশলের কাছে খুব একটা সুবিধা করতে পারেনি টুখেলের শিষ্যরা। উল্টো মাঝে মধ্যেই আক্রমণে ওঠে চেলসির রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে এভারটন।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা টুখেল শিষ্যরা পুরো ম্যাচে গোল আদায় করতে না পারলেও পাঁচ হলুদ কার্ড দেখেছে। বিপরীতে তিন হলুদ কার্ড দেখতে হয়েছে এভারটনেরও।

Banglabid

প্রথমার্ধের গোলশূন্য ড্র’য়ের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমেই রিচার্লিসনের গোলে লিড নেয় এভারটন। গোলে খেয়ে পিছিয়ে পরে একের এক আক্রমণ চালিয়ে গেলেও তা শোধ দিতে পারেনি টুখেল শিষ্যরা।

শেষ পর্যন্ত আর গোল না হলে পচা শামুকে পা কাটে টুখেলের দলের। টেবিলের ১৮ নাম্বারে থাকা এভারটনের কাছে হারতে হয়েছে ৩ নাম্বারে থাকা চেলসিকে।

হারের পরও পয়েন্ট টেবিলে অবস্থান একই থাকছে চেলসির। ৩৪ ম্যাচে ২৫ জয়ে ৬৬ পয়েন্ট ব্লুজদের।

Reneta

অপর ম্যাচে আর্সেনালকে পিছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে চারে ওঠে এসেছে টটেনহ্যাম। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট এখন অ্যান্টোনিও কন্তের দলের। ম্যাচের ২২ মিনিটে হ্যারি কেনের গোলে লিড নেয় টটেনহ্যাম। এরপর আর গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।

দ্বিতীয়ার্ধে আসে আরও দুই গোল। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সন হিউং-মিন। ৭৯ মিনিটে ফের গোল দিয়ে জোড়া গোল আদায় করে ব্যবধান ৩-০ করেন হিউং-মিন। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কেলেচি ইহেয়ানাচোর গোলে ব্যবধান কমায় লেস্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারটনচেলসিটটেনহ্যাম হটস্পারটুখেলফ্রাঙ্ক ল্যাম্পার্ডলিড স্পোর্টসহিউং-মিনহ্যারি কেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের ঈদ উপহার বিতরণ

পরবর্তী

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগেপরে বৃষ্টির সাথে হতে পারে ঝড়

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT