চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার হোয়াইটওয়াশের মিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ কোন দলকে হোয়াইটওয়াশ করলে ‘বাংলাওয়াশ’ বলতেই পছন্দ করেন টাইগার সমর্থকরা। অনেকদিন পর এমন অর্জনের সামনে বাংলাদেশ। সেটিও আবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। বড় প্রাপ্তির হাতছানি নিয়ে দিনটি রাঙানোর অপেক্ষায় স্বাগতিকরা।

মঙ্গলবার মিরপুরে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ইংলিশদের হারানো গেলেই কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় সাফল্য ঘরে তুলবে সাকিব আল হাসানের দল। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি শুরু যথারীতি বিকেল ৩টায়।

ম্যাচটা জিতলেই বিশ্ব ক্রিকেটকে আবারও নাড়িয়ে দেবে বাংলাদেশ। সিরিজ জিতে ইংলিশ শিবিরে অবশ্য কম ঝাঁকুনি দেয়নি টিম টাইগার্স।

টি-টুয়েন্টিতে ১৭ বছরের পথচলায় বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতেছে মাত্র একটি। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০তে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে হারাতে পারলে সেটি হবে দ্বিতীয় ঘটনা।

দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে দু’বার। জিম্বাবুয়ে ও সংযু্ক্ত আরব আমিরাতকে। এসব ছাপিয়ে ২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে ৪-১,  নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ২০২১ বিশ্বকাপে বড় দুটি দলকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা দল। মূলপর্বে বড্ড হতাশ করেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সেমিফাইনালের আশা জাগায় টিম টাইগার্স।

Reneta

বিশ্বকাপের পর এটিই বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি সিরিজ। যেখানে বিশ্বকাপ চ্যাম্পিয়নদেরও পাত্তা দিচ্ছেন না সাকিব-শান্ত-তাসকিন-মিরাজরা। অনেক নতুনত্বের ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশের আজ ইতিহাস গড়ার দিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT