চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সিএনজি ড্রাইভার অপূর্ব, গ্যারেজ সামলান সাবিলা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

সম্প্রতি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা আদায় করে নিচ্ছেন ছোটপর্দার তারকা অপূর্ব। এবার একটি নাটকে তাকে দেখা যাবে সিএনজি ড্রাইভারের চরিত্রে। যে নাটকে সিএনজি গ্যারেজের মালিক হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে!

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে অপূর্ব-সাবিলার সেই নাটকটির নাম ‘টিপু সুলতানা’। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

‘টিপু সুলতানা’র গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, নাটকের কেন্দ্রীয় চরিত্র টিপু একজন সিএনজি ড্রাইভার এবং গল্পের নায়িকা রিনা গ্যারেজের মহাজনের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন। নাম রিনা হলেও নিজেকে অতি সুন্দরী হিসেবে ভেবে নায়িকা কারিনা দাবি করেন!

অন্যদিকে ড্রাইভার টিপু একজন রাগী প্রকৃতির এবং যাত্রীদের সাথে তিনি সবসময় রেগে কথা বলেন। যার কারণে সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে। অপরদিকে সিএনজি গ্যারেজে টাকা জমা দেয়া নিয়ে দায়িত্বরত রিনার সাথে টিপুর ঝগড়া চলতেই থাকে।

নির্মাতা মহিম বলেন, গল্পের এক পর্যায়ে একদিন ড্রাইভার টিপু গভীর রাতে একটি প্রেগন্যান্ট মহিলাকে সিএনজি-তে তুলতে অস্বীকার করে! এখান থেকেই মজার গল্পটি বাঁক নেয় সিরিয়াস দিকে। আমি আসলে বরাবরই নাটকের শেষে দর্শকদের একটি সিরিয়াস বার্তা দেয়ার চেষ্টা করি। এখানেই তাই আছে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বড় বাজেটের এই ভ্যালেন্টাইন স্পেশাল নাটকটি ফেব্রুয়ারির ২য় সপ্তাহে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে।

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বচালকড্রাইভারনাটকলিড বিনোদনসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT