চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সহপাঠীর নেতৃত্বে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, সিলেট
A A

ছেলেধরা গুজবে সারাদেশে গণপিটুনির ঘটনার মধ্যে এবার সামান্য জুতা নিয়ে বিতণ্ডায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে তারই সহপাঠীরা। নিহত শিক্ষার্থীর নাম তানভীর হোসেন তুহিন (১৯)।

সিলেটের আলমপুর এলাকায় অবস্থিত ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টার দিকে। প্রচণ্ড পিটুনির পর মারাত্মক আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সন্ধ্যার পর তার অবস্থার অবনতি ঘটে।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আহত তুহিনের মৃত্যু হয়।

ঘটনা সম্পর্কে গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুছন সাংবাদিকদের জানান, নিহত শিক্ষার্থী গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার ছেলে।

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। সকালে দুই ছাত্রের মধ্যে জুতা নিয়ে বিতণ্ডা থেকে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। হামলার খবর পেয়ে আমাদের শিক্ষকরা আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তুহিনের সহপাঠীরা জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী ছিল তুহিন। ল্যাবের সামনে জুতা রেখে ক্লাসে যায় তুহিন। ক্লাস শেষে তার জুতা অন্য এক সহপাঠীর পায়ে দেখে তা নিয়ে বাক-বিতণ্ডা হয় তার। পরে অন্য সহপাঠীদের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়।

Reneta

কিন্তু বাসায় ফেরার পথে সেই সহপাঠী আরো কয়েকজনকে এনে তুহিনের ওপর হামলা চালায়। এরপর তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই তুহিনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, তুহিনকে পিটিয়ে হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: গণপিটুনিগুজবপিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT