চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সরকারি ডাকে আড়াই কোটি টাকার ‘খাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

বাংলাদেশে একের পর এক চালান ধরা পরলেও থেমে নেই নতুন মাদক ‘খাত’ আমদানি। মঙ্গলবার আরেকটি চালানে প্রায় আড়াই কোটি টাকার সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাত জব্দ করার খবর দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।  

আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে বাংলাদেশের ২০টি আমদানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সরকারি ডাকে এসেছিল ওই মাদক।

গত ৩১ আগস্ট বিমানবন্দর থেকে ৮৬১ কেজি এনপিএস বা খাত উদ্ধারের কথা জানিয়েছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর ঠিক ১০ দিন পর জিপিও বৈদেশিক পার্সেল শাখা থেকে ৯৬ কার্টনে ভর্তি ১ হাজার ৫’শ ৮৬ দশমিক ৩৬ কেজি খাত উদ্ধার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম।

মঙ্গলবার দুপুরে মালিবাগের সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি (স্পেশাল ইনভেস্টিগেশন এন্ড ইনটেলিজেন্স) মো. শাহ আলম।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জিপিও বৈদেশিক পার্সেল শাখা থেকে ৯৬ কার্টন ভর্তি এসব খাত উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৪’শ টাকা।’

তবে এ ঘটনায় কেউকে আটক করতে না পারলেও সোমবার পল্টন থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

Reneta

দেশের কোন কোন প্রতিষ্ঠানের নামে এই মাদকদ্রব্যগুলো এসেছে- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশের ২০টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে মাদকদ্রব্যগুলো আমদানি হয়েছে। তবে এ বিষয়ে আমরা তদন্ত করছি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা যাচাই-বাছাই করছি।’

তদন্তের স্বার্থে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম প্রকাশ করেননি ডিআইজি শাহ আলম।

তবে গণমাধ্যমকর্মীদের দেখানোর জন্য উদ্ধার করা খাতের যে কার্টনটি রাখা ছিল; সেখানে আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা ছিল তুরাগের বাদলদির ইশা এন্টারপ্রাইজ।

বাংলাদেশে খাত আমদানির পেছনে যেসব গড ফাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে; তাদের খুব দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান ডিআইজি শাহ আলম।

এসব মাদক উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফারহান বলেন, ইয়াবার চাইতেও ক্ষতিকারক চা পাতার মতো দেখতে এ মাদকের সঙ্গে ইয়াবার কাঁচামাল মিশিয়ে ট্যাবলেট তৈরি করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনপিএসখাতনতুন মাদকমাদকসিআইডিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT