চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শুরু মুশফিকদের আসল ‘প্রস্তুতি’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৪১ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ফিটনেস নিয়ে কাজ চলল দুই সপ্তাহ। ফাঁকে ফাঁকে মুশফিক-মাহমুদউল্লাহরা হাতে তুলেছেন ব্যাট। তবে আন্তর্জাতিক কোনও সিরিজের আগে যেভাবে অনুশীলন হয় সেই আমেজটা ছিল না। রোববার থেকে ফিরছে সেই ঝাঁজটা। পুরো কোচিং স্টাফ এসে পড়ার পর শুরু হচ্ছে টাইগারদের আসল প্রস্তুতি।

বিচ্ছিন্নভাবে ব্যাটিং অনুশীলন ও ফিটনেস ট্রেনিংয়ের সময়টাতে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ একটু আগেভাগে ফেরায় মোস্তাফিজ-তাসকিনরা বোলিং অনুশীলনে বাড়তি কিছু পেয়েছেন। তবে এবার পুরো দলকেই একত্রিত করতে এসে গেছেন টাইগারদের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে নিয়ে এসেছেন ব্যাটিং কোচ মার্ক ও’নিলকে। রোববার সকাল থেকেই শুরু হয়ে যাবে তাদের কাজ। ব্যাট-বলের সঙ্গে আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প।

লক্ষ্য আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষের টেস্ট সিরিজ। তার পরপরই পূর্ণাঙ্গ সিরিজের জন্য সাউথ আফ্রিকা সফর। যেখানে থাকবে টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি। দুটো অ্যাসাইনমেন্টের জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করতে শুরু করেছেন হাথুরু। শনিবার মিরপুরে এসে নতুন ব্যাটিং পরামর্শকের সঙ্গে সময় নিয়ে আলাপ করেছেন। তাতে অস্ট্রেলিয়া সিরিজ নিয়েই হয়তো কথা হয়েছে বেশি। অনুশীলন নিয়ে কী পরিকল্পনা এঁটেছেন তা হয়তো চোখে দেখা যাব রোববার সকাল থেকে। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের হাজির থাকতে বলা হয়েছে সকাল সাড়ে সাতটায়।

দুটি সিরিজের জন্য প্রাথমিক তালিকায় ডাক পাওয়া সব ক্রিকেটারকে অবশ্য পাবেন না হাথুরুসিংহে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ( সিপিএল) খেলতে গেছেন মেহেদী হাসান মিরাজ। একই লিগে খেলতে রোববার রাতে যাবেন সাকিব আল হাসান। দুজনই ফিরে আসবেন অস্ট্রেলিয়া সিরিজের আগে।

ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সেরা বাঙালি খেলোয়াড়ের পুরস্কার নিতে আছেন কলকাতায়। ফিরবেন ৩ আগস্ট। বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ক্যাম্পে থাকা প্রাথমিক দলের চার ক্রিকেটারের তিনজন লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানবীর হায়দার হাথুরুর ক্যাম্পে যোগ দেবেন সোমবার থেকে। রোববার এইচপি ক্যাম্পে তাদের শেষদিন।

Reneta

এইচপি ক্যাম্প ও জাতীয় দলের প্রাথমিক দলে থাকা আরেক ক্রিকেটার এনামুল হক বিজয় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকায় শিগগিরই যোগ দিতে পারছেন না অনুশীলনে।

স্কিল ক্যাম্প শুরুর আগে আবহাওয়া নিয়েও আছে দুশ্চিন্তা। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মিরপুরে। বৃষ্টির কথা মাথায় রেখে শনিবার অনুশীলন রাখেনি বিসিবি। সাকিব ও মাহমুদউল্লাহ ঐচ্ছিক অনুশীলন করে গেছেন সকালে। সোমবার বৃষ্টি হলে হয়তো ইনডোরবন্দী হয়েই থাকতে হবে ক্রিকেটার, কোচদের।

সংস্কারের পর অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হলেও এখনও অনুশীলনের উপযোগী হয়নি শের-ই-বাংলা। কয়েকদফায় কাটতে হবে ঘাস। এজন্য ৪ আগস্ট থেকে চট্টগ্রামে চলে যাবে টাইগারদের স্কিল ক্যাম্প। প্রায় ১০ দিনের ক্যাম্পে সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের মধ্যে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে মুশফিক-সৌম্যদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT