চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শরিফুল রাজের নায়িকা হলেন বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
বিনোদন
A A
শরিফুল রাজ ও বুবলী একসঙ্গে ছবি, নতুন সিনেমার জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় করছেন।

জানা গেছে, বুবলী ও শরিফুল রাজ ইতোমধ্যে একসঙ্গে শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি নামে নবীন এক নির্মাতা। যিনি এর আগে নাটক ও টিভিসি বানিয়েছেন।

শুক্রবার দুপুরে ‘দেয়ালের দেশ’ ছবি সংশ্লিষ্ট শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ শুরুতে মুখ খোলেননি। তবে শরিফুল রাজ বলেন, এ ব্যাপারে পরিচালক বিস্তারিত জানাবেন। পরে পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

Banglabid

সূত্র জানাচ্ছে, শিগগির বুবলী ও রাজের লুক প্রকাশের মাধ্যমে বিস্তারিত জানাবে ‘দেয়ালের দেশ’ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা।

তবে দায়িত্বশীল একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানায়, ২৪ মার্চ থেকে বুবলী-রাজ ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং শুরু করেন। এর মধ্যে দুদিন তারা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শুটিং করেছেন।

২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন বুবলী। পরে শাকিবের সঙ্গে একের পর এক ছবি করে আলোচিত হন তিনি। বুবলী বর্তমানে নিরব, রোশান, সিয়াম, সাইমন, আদরের বিপরীতে সমানতালে ছবি করছেন।

Reneta

সেই ধারাবাহিকতায় বুবলীর নায়কদের কাতারে এবার যুক্ত হলেন পরীমনির সঙ্গে বিয়ে করে আলোচনায় আসা শরিফুল রাজ।

অন্যদিকে, মডেলিং থেকে ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শরিফুল রাজ। পরে তিনি অভিনয় করেন তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ ছবিতে। মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তেও দেখা গেছে রাজকে। সর্বশেষ মুক্তি পেয়েছে রাজের ‘গুণিন’ ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে পরাণ, হাওয়া ছবিগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলীলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মেসিকে অসম্মান করলে প্রশংসা করবে কার?’

পরবর্তী

বাভুমাকে আউটের একটা সুযোগ এসেছিল

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাভুমাকে আউটের একটা সুযোগ এসেছিল

বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে মানুষ, ঝরঝরে বৃষ্টি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT