রাজধানীর শনির আখড়ায় লেগুনা থেকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা দুইটার দিকে লেগুনা থেকে পড়ে মারাত্মক আহত হন ইডেন কলেজের ওই ছাত্রী। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর পরিচয় এখনো জানা যায়নি উল্লেখ করে ওসি জানান, ওই লেগুনার চালককে আটকের চেষ্টা চলছে।








