চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রাজুর নৌকায় শাকিব-বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
বিনোদন
A A

পরিচালককে বলা হয় ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’! একটি সিনেমার ভালো-মন্দের প্রায় পুরোটাই নির্মাতার উপর নির্ভর করে। ঢাকাই চলচ্চিত্রের দাপুটে নির্মাতাদের মধ্যে জাকির হোসেন রাজু একজন। মালেক আফসারীর পর এবার রাজুর পরিচালনায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারকা জুটি শাকিব খান ও বুবলী।  

চলচ্চিত্রাঙ্গন এখন অনেকটাই নিস্তেজ। ঈদে মুক্তি পাওয়া তিন ছবির মধ্যে ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ দিয়ে ইন্ডাস্ট্রিতে কিছুটা শীতল বাতাস বিরাজ করেছে। নানা সমস্যার মধ্যেও মহা আয়োজনে নতুন যাত্রা শুরু করলেন বড়পর্দায় সময়ের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী।

সোমবার (১৭ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তাদের নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির মহরত। সেখানে উপস্থিত থেকে শাকিব খান বলেন, পুরো পৃথিবীর মানুষ জানেন এবং মানেন একটি ভালো চলচ্চিত্র একটি দেশ গঠনে সহায়তা করে। একটি পরিবার গঠনে সহায়তা করে। পরিবারের সুসম্পর্ক গঠনে সহায়তা করে।

‘আমরা অনেক সময় অনেক বড় বড় জায়গায় বড় মানুষদের মুখে বলতে শুনেছি-ছোটবেলায় মা, বোন ও পরিবার-পরিজনের সাথে সিনেমা দেখতে যেতাম। তারা কিন্তু শুধু সিনেমাই দেখতে যাননি পাশাপাশি তাদের পারিবারিক সম্পর্কও দৃঢ় হয়েছে। রাজু (জাকির হোসেন রাজু) ভাই যখন আমাকে ‘মনের মতো মানুষ পাইলাম না’র কথা বলেন, তখন এর গল্প আমার হৃদয় ছুঁয়ে গেছে।

‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির নাম নিয়ে অনেকেই সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন ২০১৯ সালে এসে এ ধরনের নাম ব্যাকডেটেড! এ প্রসঙ্গ টেনে শাকিব খান বলেন, আমি পরিচালক রাজু ভাইকে জিজ্ঞেস করেছি এই নাম কেন? একটু অন্যরকম নামও তো হতে পারে! উনি আমাকে যে যুক্তিটা দিয়েছিল সেটাও আমার হৃদয় ছুঁয়ে গেছে।

পৃথিবীতে যত সফল মানুষ আছেন, সাফল্যের চূড়ায় উঠলেও আক্ষেপ করে অনেকসময় বলেন, আহারে মনের মতো একটা মানুষই পাইলাম না। এটি একটি পরিছন্ন ছবি। পরিবার পরিজন, পারিবারিক বন্ধন অটুট করার ছবি, এটি দেশপ্রেমের ছবি, সুন্দর যুব সমাজ গড়ার মতো ছবি।

Reneta

জমকালো এই মহরতে শাকিব-বুবলী ছাড়াও উপস্থিত ছিলেন  তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অঞ্জনা, সোহানুর রহমান রহমান প্রমুখ।

ছবিটি নিয়ে চিত্রনায়িকা বুবলী বলেন, এই ছবিতে সম্পূর্ণ নতুন এক বুবলীকে পাবেন আপনারা। এই ছবিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, পছন্দ হবে এইটুকু নি‌শ্চিত করে বলতে পা‌রি। কা‌রণ এটি আমাদের সবার কথা বলবে।

‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করছেন দেশ মা‌ল্টিমি‌ডিয়া। এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে আছেন যুবলী‌গ ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট। ইতোমধ্যে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ শুরু হয়ে গেছে। কিছু দিন আগেই দুটি গান রেকর্ডিং সম্পন্ন হয়। তুরস্কে ছবির গানও শেষ হয়েছে। শোনা যাচ্ছে, ঈদুল আযহায় মুক্তি পাবে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকির হোসেন রাজুদেশপ্রেমবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT