এবার মাউন্ট বনেট জয় করলেন মৃদুলা

বাংলাদেশের পর্বত আরোহী মৃদুলা এবার জয় করলেন আর্জেন্টিনার কাটামারকা প্রদেশের অন্যতম পর্বত মাউন্ট বনেট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৭৪ মিটার উঁচুতে অবস্থিত। ৮ ডিসেম্বর মৃদুলা পর্বতটির চূড়ায় পৌঁছান। এর আগে হিমালয়ের শীতিধার চূড়া জয় করেন।
গত ২৬ নভেম্বর আর্জেন্টিনার উদ্দেশে রওয়ানা হন মৃদুলা। দুবাই, ব্রাজিল হয়ে আর্জেন্টিনায় পৌঁছান। এরপর চলে যান মেনডোজায়। সেখানে একদিন অবস্থান করে ৩০ নভেম্বর সকালে বেজক্যাম্পের উদ্দেশে রওয়ানা হন। এরপর ট্রেকিং করে কনফ্লুয়েনশিয়া ক্যাম্পে পৌছান।
দুইদিন পর ২ ডিসেম্বর সেখান থেকে প্রায় ২৭ মাইল ট্রেকিং করে প্লাজা ডি মুলাস, বেজক্যাম্প পৌঁছান তিনি। প্রচণ্ড ঠাণ্ডা ও মাইনাস ডিগ্রির তাপমাত্রার সাথে খাপ খাওয়াতে ৫ ডিসেম্বর পর্যন্ত বেজক্যাম্পে অপেক্ষা করতে হয় তাকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








