চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভারতেও নিষিদ্ধ হলো জেএমবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীনকে (জেএমবি) অবৈধ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের স্বারাষ্ট্র মন্ত্রণালয়।

জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামিকে (জেইএল) নিষিদ্ধের দুই মাস পর এই সিদ্ধান্ত নিল ভারত সরকার।

শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জেএমবিকে নিষিদ্ধ ঘোষণার এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানায়।

বিবৃতিতে বলা হয়, বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইন-ইউএপিএ অনুযায়ী, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জামায়াতুল মুজাহিদীন ভারত বা জামায়াতুল মুজাহিদীন হিন্দুস্তান এবং সংগঠনটির সব প্রকাশনা কালো তালিকাভুক্ত করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইউএপিএ আইনের প্রথম সূচি অনুযায়ী তালিকাভুক্ত হওয়ার অর্থ হচ্ছে এই সংগঠনটি এখন থেকে ভারতে নিষিদ্ধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেএমবি ভারতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসবাদের প্রসার, মৌলবাদে জড়ানো এবং সন্ত্রাসী কার্যক্রমে তরুণদের নিয়োগে কাজ করেছে।

Reneta

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জেএমবি সন্ত্রাসী কার্যক্রমে লোক নিয়োগ ও তহবিল সংগ্রহ, আইইডিসহ বিস্ফোরক যোগান দেয়ায় জড়িত ছিল।

জিহাদের মাধ্যমে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ১৯৯৮ সালে বাংলাদেশে আত্মপ্রকাশ করে জেএমবি। বাংলাদেশ সরকারও নিষিদ্ধ করেছে জেএমবিকে।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানসহ কয়েকটি বিস্ফোরণে জেএমবির জঙ্গিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। অন্তত পাঁচটি সন্ত্রাসী ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা পেয়েছে আসাম পুলিশ এবং এখন পর্যন্ত ভারতে অভিযুক্ত জেএমবি’র ৫৬ জঙ্গিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০ কিলোমিটার এলাকার মধ্যে ঘাঁটি স্থাপন এবং দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল জেএমবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেএমবিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে

জুন ৩, ২০২৬

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT