চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

মিরাজ বাদে বোলারদের কথা আলাদা করে বলার কিছু নেই। তরুণ স্পিনার চারজনকে ফিরিয়েছেন। তারপরও শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৯৪ রান করেছে। বোলারদের এই নিরুত্তাপ সময়ে ব্যাট হাতে ব্যাটসম্যানরা কতটা চ্যালেঞ্জ নিতেন পারেন, সেটাই দেখার বিষয়।

গল টেস্টের এই দুই দিনের মধ্যে প্রথম দিন সকালে উইকেট যা একটু বোলারদের হয়ে কথা বলেছে। বাংলাদেশি ব্যাটসম্যানরা তাই ভালো কিছুর আশা করতেই পারেন।

বুধবার সকালে মিরাজের হাতে ধরে প্রথম উইকেট। প্রথম দিনের পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় দিন প্রায় ডাবল সেঞ্চুরির কাছে চলে এসেছিলেন কুশল মেন্ডিস। কিন্তু মিরাজ তার স্বপ্নটা ভেঙে দেন। ১৯৪ রানের মাথায় এই লঙ্কানকে সাজঘরে ফিরিয়েছেন।

Banglabid

মিডলস্টাম্পের বলে ডাউন দ্য উইকেটে এসেছিলেন মেন্ডিস। ছয় হাঁকিয়ে দ্বিশতক ছুঁতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হয়ে যায়। লংঅনে তামিমের দক্ষতার কাছে হার মানতে হয় তাকে। বল ধরে শরীরের ভারসাম্য ঠিক রাখতে বাউন্ডারি লাইন পার হয়ে যান তামিম। যাওয়ার আগে মাঠের ভেতর আকাশে বল ছুঁড়ে দেন। কয়েক সেকেন্ড ব্যবধানে মাঠে ঢুকে আয়েস করে বল তালুবন্দি করেন। মেন্ডিস ফেরার সময় দলকে ৩৯৮ রানে রেখে যান।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট নিয়েছিল শ্রীলঙ্কা। মোস্তাফিজ আর তাসকিনকে দিয়ে শুরু করেন অধিনায়ক মুশফিক। তাসকিন দুই ওভার করেন। আরেক দিকে মোস্তাফিজ নিয়মিত থাকলেও শুভাশিসকে যোগ করেন মুশি। আর তাতেই এসেছিল সাফল্য। নিজের প্রথম ওভারে দলকে উইকেট এনে দেন তিনি। ঠিক পরের বলে কুশল মেন্ডিস উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বলটি ‘নো’ ছিল।

দ্বিতীয় উইকেটটি পান মেহেদী হাসান মিরাজ। দিমুথ করুনারত্নেকে (৩০) বোল্ড করেন তরুণ এই স্পিনার। লাঞ্চের পর মোস্তাফিজ উইকেটের দেখা পেয়েছিলেন। এরপর আর বিশেষ সুবিধা করতে পারেননি। দেখার মতো এক অফকাটারে দীনেশ চান্দিমালকে ফেরান (৫)। কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। বল কানা নিয়ে চলে যায় মিরাজের হাতে। আর শেষ বিকেলে তাসকিন আসিলা গুনারত্নেকে (৮৫) ফিরিয়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ের কাজকে সম্মান করুন

পরবর্তী

তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ সন্তোষজনক নয়: তারানা হালিম

পরবর্তী

তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ সন্তোষজনক নয়: তারানা হালিম

‘থ্রি-পিস পরে খেলতাম, লোকে হাসত’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT