চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বুসানে যাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

দেশে মুক্তির আগেই ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘শনিবার বিকেল’। মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর এই ছবিটি এবার দেখানো হবে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে।

হ্যাঁ। আসছে ২ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ায় বসতে যাচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আর এই আসরে যেসব ছবি দেখানো হবে, তার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকায় দেখা গেছে বাংলাদেশের ছবি ‘শনিবার বিকেল’-এর নাম।

‘উইন্ডো অব এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘শনিবার বিকেল’। ২ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। তবে কোন ছবি কবে প্রদর্শনী হবে সেই সিডিউল দেয়নি উৎসব কর্তৃপক্ষ।

২০০৯ সাল থেকে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছেন ফারুকী। কখনও তাঁর চলচ্চিত্রের প্রদর্শনীতে, কখনও বিচারক হিসেবে, আবার কখনো বা শুধুই দর্শক হিসেবে। ২২তম বুসান চলচ্চিত্র উৎসবেও ছিলো তাঁর আলোচিত ছবি ‘ডুব’। তবে সেবার ভিসা জটিলতায় উৎসবে উপস্থিত থাকতে পারেননি তিনি।

বাংলাদেশে মুক্তির অনুমতি না পেলেও ‘শনিবার বিকেল’ এরইমধ্যে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভাল, বাগরি ফাউন্ডেশন লিফ (LIFF) ফেস্টিভালের অধীনে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে এবং জার্মানের মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনে দেখানো হয়েছে ‘শনিবার বিকেল’।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

Reneta

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। ‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াদ হুরানিজাহিদ হাসানতিশাপরমব্রতফারুকীবুসানলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT