চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিএনপির নেতৃত্ব নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৪৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপির নেতৃত্ব কার হাতে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি কে চালায়। তাদের নেতারা একসময় একরকম কথা বলে। এক দলে এত রকম বক্তব্য কেন?

বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশের অস্থায়ী ভবনে দলের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়াল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে কিনা- আমার সন্দেহ হচ্ছে। নয়তো এভাবে দেশের সমস্ত কাঠামো নষ্ট করে দিবে কেন?

এর জবাবে ওবায়দুল কাদের বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছে বৈধ সরকার। এখানে কোন অজানা-নেপথ্য শক্তি কে আবিষ্কার করেছে, সেই শক্তিটা আমরা জানতে চাই।

পাল্টা প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বিএনপি কে চালাচ্ছে? এক দলে এত রূপ কেন? টেমস নদীর পাড় থেকে কেউ কি সুতা টানে?

বিএনপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্তের বিষয়ে কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যেকেও দুদক তলব করেছে; আমরা কী তাতে হস্তক্ষেপ করেছি? তাহলে বিএনপি নেতাদের তলব করলে সমস্যা কোথায়?

Reneta

তবে কারও দুর্নীতি প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে দুর্নীতিবাজ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতিবাজদের দলে জায়গা করে দিতেই বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন: বিএনপি দুর্নীতিবাজদের জায়গা দিতে সাত ধারা তুলে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT