চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বাংলাদেশের মেয়েদের সামনে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রোববার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

পাকিস্তানের পর টিম টাইগ্রেস একে একে খেলবে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। বাছাইপর্বে নামার আগে জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছেন নিগার-রুমানা-সালমারা।

শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে কখনোই ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি মেয়েরা, বাছাইপর্বের বাধা পেরোতে না পারায়। দলের খেলোয়াড়রা এবার আছেন দারুণ ছন্দে। তুলনামূলক সহজ গ্রুপেও পড়েছে বাংলাদেশ। যেখানে শক্তিশালী প্রতিপক্ষ কেবল পাকিস্তান। যারা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ (সপ্তম) এগিয়ে বাংলাদেশের চেয়ে।

সবশেষ তিন দেখায় আবার রুমানার আহমেদের নেতৃত্বে পাকিস্তানের মেয়েদের দুইবার হারিয়েছে টিম টাইগ্রেস।

এবার দুটি গ্রুপে পাঁচটি করে মোট দশ দল অংশ নেবে বাছাইয়ে। তিনটি করে মোট ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল উঠবে মূলপর্বে।

Reneta

আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। অংশ নেবে আট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা খেলবে সরাসরি।

ওয়ানডে বিশ্বকাপের পর শুরু হবে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। ২০২৫ সাল পর্যন্ত চক্রে দল বেড়ে হচ্ছে ১০টি। আগে ছিল আটটি। বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকেট পাওয়া তিনটি দল ছাড়াও চতুর্থ ও পঞ্চম হওয়া দলটি ওয়ানডে চ্যাম্পিয়নশিপে জায়গা পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT