চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ফিনল্যান্ডে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ন ০৫, মার্চ ২০১৯
বিনোদন
A A

সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ফ্রান্সের ক্লেহমো ফেঁরোতে প্রদর্শনীর পর এবার অং রাখাইনের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শীত হতে যাচ্ছে ফিনল্যান্ডের টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবে।

ছোট ছবির উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি উৎসব ফিনল্যান্ডের টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভাল। পাঁচ দিনের এই উৎসবে ১০টি ভ্যেনুতে প্রদর্শিত হয় ৪০০ ছবি। যেখানে উপস্থিত থাকে ৩০ হাজার দর্শক।

সারা বিশ্ব থেকে আর্ন্তজাতিক প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় চার হাজারের বেশী ছবি যেখান থেকে ৪৭টি দেশের ৫৯টি ছবি প্রতিযোগিতা করছে এ বিভাগে। যার মধ্যে রয়েছে অং রাখাইন নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্ট অফিস’।

এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’ বিভাগে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ ছবটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এছাড়া ফ্রান্সের বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ক্লেহমো ফেঁরোতে উৎসবের ৪১তম আসরে প্রদর্শিত হয় এ ছবিটি।

ফিনল্যান্ডের টেম্পেয়ারে উৎসবের ৪৯তম আসর চলবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত।

‘ লাস্ট পোস্ট অফিস’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। এছাড়া অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ।

Reneta

‘দ্য লাস্ট পোস্ট অফিস’ অং রাখাইন নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র। তার নির্মিত প্রথম ছবি ‘মর থেংগারি’ (মাই বাইসাইকেল) চাকমা ভাষায় নির্মিত দেশের প্রথম ছবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অং রাখাইনফিনল্যান্ডফ্রান্সমাই বাইসাইকেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT