চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার প্রেক্ষাগৃহ বন্ধের হুমকি দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সংবাদ সম্মেলন

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সংবাদ সম্মেলন

এবার প্রেক্ষাগৃহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। আগামী শনিবারের মধ্যে সংগঠনটির সভাপতি ও সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা না দিলে রোববার থেকে সারা দেশে প্রেক্ষাগৃহ বন্ধ রাখা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তা জানানো হয়। এই সংবাদ সম্মেলন আয়োজন করে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

ইস্কাটন গার্ডেনে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে গতকাল বুধবার দুপুরে অবস্থান কর্মসূচী পালন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এখানে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তখন চলচ্চিত্র সেন্সর বোর্ডে ঢোকার সময় ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সেন্সর বোর্ডের সদস্য শাবান মাহমুদ, নাদের চৌধুরী, জাকির হোসেন রাজু, ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সংবাদ সম্মেলনে শাবান মাহমুদ

শাবান মাহমুদ বলেন, ‘ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলায় জড়িতদের প্রথমে আইনি নোটিশ পাঠানো হবে। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

নাদের চৌধুরী বলেন, ‘আমরা ক্ষুদ্ধ। এফডিসিতে গভীর ষড়যন্ত্র চলছে। যারা এই ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছি।’

সংবাদ সম্মেলনের পর ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Reneta

আগেই জানানো হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় চলচ্চিত্র সেন্সর বোর্ড যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র দিয়েছে। এবার ঈদে মুক্তি পাচ্ছে ছবি দুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT