চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পরিচালকের আসনে অভিনেতা নিকুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ন ০৫, জুলাই ২০২১
বিনোদন
A A

মঞ্চ ও টিভি মিলিয়ে চার শতাধিক নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা নিকুল মন্ডল এবার পরিচালকের আসনে।

প্রথমবার পরিচালনায় আসা নিকুলের জন্য নাটকটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার লিমন আহমেদ। নাটকটির নাম ‘নুরুলের শেষের কবিতা’।

নাটকটি নিয়ে লিমন আহমেদ জানান, এক কবির নিরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে নাটকে। গল্পে দেখা যাবে, প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে উঠা। সেই প্রেমিকাকে হারানোর শোক বুকে নিয়ে বেড়ান তিনি। যেখানে কবি চরিত্রে অভিনয় করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাজিয়া হক অর্ষাকে।

নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার হোচিমিন।

নাটকটির জন্য একটি গান লিখেছেন হাবিবের ডুব, আরফিন রুমির প্রিয়তমা গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া গীতিকবি জাহিদ আকবর।

অনুরুদ্ধ সুরের সুর, সুমন কল্যাণের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এপি শুভ। এর ডিওপি হিসেবে ছিলেন সুমন হোসাইন।

Reneta

‘নুরুলের শেষের কবিতা’ নাটক দিয়ে পরিচালক হিসেবে নিকুল মন্ডলের যাত্রা শুরু। তিনি বলেন, অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। ধন্যবাদ জানাই এ নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। খুব ভালো একটি টিম পেয়েছি বলে কোনো বাজে অভিজ্ঞতা ছাড়াই নাটকটির কাজ শেষ করতে পেরেছি। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।

‘নুরুলের শেষের কবিতা’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, হিল্লোল সরকার, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ।

শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক নিকুল মন্ডল ও লেখক লিমন আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাঅর্ষাগানজাহিদ আকবরনাটকনিকুলপরিচালকবর্ষণলিমন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT