চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ট্রাম্পের ইউটিউব চ্যানেল স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের মুখের এক্সপ্রেশন সহ ইউটিউব লোগো ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেইসবুক, টুইটারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল ৭ দিনের জন্য স্থগিত করলো গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।

মঙ্গলবার টুইটারে এক ঘোষণায় ইউটিউব এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, ‘নতুন করে সহিংসতার শঙ্কা থাকায়’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চ্যানেল তারা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা সাম্প্রতিক একটি ভিডিও তাদের একটি নীতিমালা ভঙ্গ করেছে।

নিউইয়র্ক টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের ভুয়া অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের কয়েকটি ভিডিওতে। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৮ লাখ।

ইউটিউব বলেছে, অন্তত সাত দিন ট্রাম্প তার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। পাশাপাশি তার তোলা ভিডিওতে মন্তব্য করার সুযোগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য গত ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন চলার মধ্যেই ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তার সমর্থকরা ক্যাপিটাল ভবনে ঢুকে নজিরবিহীন সহিংসতা ঘটায়।

ট্রাম্প সমর্থকরা জানালা ভাঙচুর করে, পুলিশের সঙ্গে দাঙ্গায় জড়ায়। সংঘাতে নিহত হন পাঁচজন।

ক্যাপিটাল ভবনে হামলা চালানো রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প টুইট করার পর তার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে টুইটার ও ফেইসবুক কর্তৃপক্ষ।

ফেইসবুক কর্তৃপক্ষ পরে জানায়, প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর শেষ হওয়া পর্যন্ত অন্তত দুই সপ্তাহ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতই থাকবে। ইনস্টাগ্রামও ট্রাম্পের অ্যাকাউন্টের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেয়।

টুইটার কর্তৃপক্ষ মাঝে একবার ট্রাম্পকে তার অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ দিলেও পরে জানায়, ‘সহিংসতায় উসকানির শঙ্কা’ থাকায় প্রেসিডেন্টের অ্যাকাউন্ট তারা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে।

ট্যাগ: ইউটিউবইউটিউব চ্যানেলডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপো রেনো৫ এর প্রি-অর্ডার শুরু

পরবর্তী

সংগীতের জয় প্রেমে

পরবর্তী
দুই পুরুষ প্রেমের গানে মুগ্ধ, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতের জয় প্রেমে

৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সর্বশেষ

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT