চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জিআই পণ্যের নিবন্ধন পেল খিরসাপাতি আম

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৭:৩৯ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন সনদ লাভ করেছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম। এটি হিমসাগর নামেই বেশি পরিচিত।

রোববার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এ নিবন্ধনের ফলে খিরসাপাতি আমের ওপর বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠা হলো বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

চাঁপাইনবাবগঞ্জেই ২৫ রকমের আম হয়। আঁশহীন, রসালো এবং বেশ মিষ্টি হওয়ার কারণে বেশি স্বাদের ও জনপ্রিয় খিরসাপাত আম। জেলার বাইরে বা দেশ-বিদেশে হিমসাগর নামে পরিচিত এ আম।

কৃষি বিজ্ঞানীদের মতে, ৯১ ভাগ পুরুষ এবং ৯ ভাগ নারী ফুলের কারণে খিরসাপাতের ফলনও বেশি। এ আম বেশি রপ্তানিও হয়।

খিরসাপাত ও হিমসাগরের ওপর বাংলাদেশের মালিকানা পুরোপুরি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কৃষি গবেষণা ইনস্টিটিউট।

Reneta

এরই ফল হিসেবে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এ স্বীকৃতি সনদ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, বর্তমানে গবেষকরা এ স্বীকৃতি পেলেও আগামীতে উৎপাদনকারীদেরও স্বীকৃতি দেয়া হবে।

এর আগে জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে ইলিশ মাছ ও বেনারসি শাড়ি।

শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার পেটেন্ট-ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার সানোয়ার হোসেন।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: জিআইজিআই পণ্যসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT