ইউরোতে মারামারি থামছেই না। একদিন আগে ব্রিটিশ ও রাশিয়া সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার মারামারি থেকে সংঘর্ষে জড়ালো জার্মানি ও ইউক্রেনের সমর্থকরা। রোববার লিলেতে দুদলের ম্যাচ শুরুর আগে স্থানীয় সন্ধ্যায় সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুপক্ষের মধ্যে গ্লাস, বোতল ছোঁড়াছুড়ির পাশাপাশি কিল-লাথি-ঘুষিও চলে।
স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা দিতে ফ্রান্সে গেছেন জার্মান পুলিশ সদস্যরাও। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই দুপক্ষের মধ্যে সংঘর্ষে লেগে যায়।
বার্তা সংস্থা এএফপির বরাতে মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাবাহিনী এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও তাদের হাসপাতালে নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ।
সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটলেও ম্যাচে তার কোনো প্রভাব পড়েনি। ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে ইউরো মিশন শুরু করে হট ফেবারিট জার্মানি।
ভিডিওতে দেখুন জার্মান-ইউক্রেন সমর্থকদের মারামারি-







