চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ছোটপর্দায় ‘ভাইজান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ন ১৪, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

কলকাতা ও বাংলাদেশের বড় পর্দা মাতিয়ে এবার ছোটপর্দায় প্রিমিয়ার হতে চলেছে দেশের তারকা অভিনেতা শাকিব খানের আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’।

জুলাই মাসে মুক্তি পেয়েছিল বহুল আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’। তখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক এ ছবি নিয়ে মেতেছিলেন। ঢাকাই ‘সুপার হিরো’ শাকিব খানের অভিনীত ‘ভাইজান এলো রে’ দেখার জন্য সিনেমা হলে ছিল উপচে পড়া ভিড়।

বিশেষ করে বাংলাদেশের দর্শকরা ভাইজান নিয়ে তুমুল মাতামাতিতে নেমেছিলো। বাংলাদেশে আমদানিতে মুক্তির কয়েকমাস পরেও মহা সমারোহে চলছিল ‘ভাইজান এলো রে’। সিনেমা হলে ভাইজান ছবিটি যারা দেখতে পাননি এবার তাদের জন্য সুখবর।

শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল মুখার্জি অভিনীত এ ছবি এবার টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। ছবির প্রযোজক অশোক ধানুকা এ তথ্য জানিয়েছেন।

প্রযোজক অশোক ধানুকা কলকাতা থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী রবিবার (১৮ নভেম্বর) পশ্চিমবঙ্গের কালারর্স বাংলা চ্যানেলে ‘ভাইজান এলো রে’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। তিনি আরও জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় ছবিটি টেলিভিশনে প্রথমবার প্রদর্শিত হবে।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান। এখানে তিনি আজান, উজান দুই চরিত্রে অভিনয় করেছেন। তাকে ঘিরেই ছবির গল্প।

Reneta

আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী। সঙ্গে কলকাতার শ্রাবন্তী, পায়েল ছাড়াও শান্তিলাল, রজতাভ দত্ত ছিলেন। ছবিটির পরিচালক শিকারী, নবাব ও চালবাজের নির্মাতা জয়দীপ মুখার্জি।

Jui  Banner Campaign
ট্যাগ: এসকে মুভিজভাইজান এলো রেশাকিব খানশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: শফিকুল আলম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির দাম কমাতে কর কাঠামোয় পরিবর্তন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তানের সিদ্ধান্ত পছন্দ করেছেন নাসের হুসেইন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

একুশে পদক পাচ্ছেন ১০ বিশিষ্টজন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT