যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য গুগল নিয়ে এসেছে নতুন টুল। গত বছর যুক্তরাষ্ট্রে উন্মোচিত হওয়া ‘গুগল ফর জবস’ এর উপর ভিত্তি করে নতুন এই টুল নিয়ে এসেছে গুগল।
এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুব সহজেই পেয়ে যাবেন নিজের পছন্দের চাকরি। মোবাইল ভার্সনে গুগল অ্যাপ ও ডেক্সটপ ভার্সনে গুগল সার্চের মাধ্যমে ব্যবহার করা যাবে এই নতুন টুল।
দেশের সেরা জব পোর্টালগুলোর সঙ্গে বোঝাপড়া করে এই টুল ভারত, চীনসহ অন্যান্য দেশে উন্মোচন করেছে গুগুল। বাংলাদেশে আসবে বলেও জানা গেছে।
নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য গুগলে গিয়ে ‘জবস নিয়ার মি’ অথবা ‘জবস ফর ফ্রেশার্স’ সার্চ করলেই আপনি জবস পোর্টাল ওয়েবসাইটের লিস্ট এবং পছন্দমতো ফিল্টার ব্যবহার করে পেয়ে যাবেন পছন্দের চাকরি।
এছাড়াও এই টুলের আরো দুটি অসাধারণ ফিচার রয়েছে। একটির মাধ্যমে আপনি আপনার চাকরির পছন্দের লিস্টগুলো বুকমার্ক করে রাখতে পারবেন এবং আরেকটির মাধ্যমে আপনি জব প্রোফাইল, টাইটেল, লোকেশন, কোম্পানি টাইপ বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন।
এই ফিল্টারগুলোকে ব্যবহার করে পছন্দের চাকরির আবেদন করে রাখতে পারবেন, যখন চাকরিটি প্রযোজ্য হবে সঙ্গে সঙ্গে আপনাকে অবগত করা হবে।








