চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চট্টগ্রামের কাছে হারল ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রামের কাছে হারল ঢাকা ক্রিকেট দল, খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংসের এক প্রান্ত ধরে রাখার চেষ্টায় দলকে ডোবালেন তামিম ইকবাল। রান তোলার গতি কমে যাওয়ায় হারের বৃত্তে আটকে গেল মিনিস্টার ঢাকা। বিপিএলে শনিবার রাতের ম্যাচে মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছে ৩০ রানে।

১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের ফিফটির পরও দেড়শর আগেই অলআউট হয় ঢাকা। ১৯.৫ ওভারে ১৩১ রানে থামে দলটি।

শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনে রাতের ম্যাচে তামিম ৪২ বলে করেন ৫০ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ ও শেহজাদের ঝড়ো ব্যাটিংয়ে অবশ্য লড়াকু সংগ্রহ গড়ে তারা। তবে ১৮৩ রানের পুঁজিও যথেষ্ট হয়নি। খুলনা টাইগার্স অনায়াসেই তাড়া করে জিতে নেয় ম্যাচটি।

সেই ভুল থেকে ভালো কিছু উপহার দিতে পারেননি তামিম। দ্বিতীয় ম্যাচে ৪৫ বল খেলে করেন ৫২ রান। বিফলে এ ওপেনারের ধীরগতির দুটি ফিফটিই।

তামিম যখন আউট হন, ওভার প্রতি দশ রান করে প্রয়োজন দলটির। কঠিন চ্যালেঞ্জে ব্যাট চালাতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। আন্দ্রে রাসেল চেষ্টা চালালেও সফল হতে পারেননি। ১০ বলে ১২ রান করে ফেরেন ক্যারিবিয়ান হার্ডহিটার।

নাসুম আহমেদের ডেলিভারিতে দুর্দান্ত ক্যাচ নিয়ে রাসেলকে প্যাভিলিয়নে পাঠান শামীম পাটোয়ারি। ইসুরু উদানার ১০ বলে ১৬ ও শুভাগত হোম চৌধুরীর ১৩ বলে ১৩ রানের ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমে ঢাকার।

নাসুম ৪ ওভারে মাত্র ৯ রানে নেন তিনটি উইকেট। শরিফুল ইসলামের শিকার চার উইকেট। মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাঈম ইসলাম নেন একটি করে উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৬১ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুরের কিছুটা মন্থর উইকেটে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুবেল হোসেন।

দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনকে নিয়ে বিপদ সামাল দেন উইল জ্যাকস। তাদের ৪৮ রানের জুটি ভাঙে আরাফাত সানির বলে আফিফ হোসেনের আউটে। ৪১ রান করা জ্যাকসকে ফেরান শুভাগত হোম।

এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়লেও ২৫ রান করা মেহেদীকে সাজঘরে পাঠান মাহমুদউল্লাহ। ছন্দে থাকা সাব্বির রহমানকে বোল্ড করেন রুবেল।

তবে ইনিংসের শেষদিকে বেনি হাওয়েলের ১৮ বলে ৩৭ রানে ১৬১ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রুবেল হোসেন।

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সতামিমবঙ্গবন্ধু বিপিএল-২০২২মিনিস্টার ঢাকারুবেললিড স্পোর্টসসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএমডিসির সভাপতি ডা. মাহমুদ হাসান

পরবর্তী

উদযাপনে মেতে সাবেক ভক্তদের রোষের মুখে ডিগনে

পরবর্তী
ফুটবল ম্যাচে আহত খেলোয়াড়ের ছবি, দর্শক ও রেফারি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উদযাপনে মেতে সাবেক ভক্তদের রোষের মুখে ডিগনে

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে শ্যালক ও দুলাভাই নিহত

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT