চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার কোনো ভদ্র লোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৯, জুন ২০১৮
রাজনীতি
A A

পৃথিবীর কোনো স্বৈরশাসককে শান্তিপূর্ণ আন্দোলন করে পতন করা যায়নি মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ধৈর্য ধরুন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে। সেটা কোনো ভদ্র লোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। কঠোর আন্দোলন হবে, যা তারা (সরকার) কল্পনাও করতে পারবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত বিনা বিচারে হত্যাকাণ্ড ও মৌলিক অধিকার শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা খালেদা জিয়া। এত বড় একটি দলের নেতৃত্বে দেন তিনি। তাকেই মিথ্যা মামলায় বন্দী রাখা হয়েছে। তাও কোথায়? একটি পরিত্যাক্ত কারাগারে। যেখানে তার সঙ্গী ছারপোকা, মশা, তেলাপোকা, ইঁদুর, টিকটিকি ইত্যাদি। এদের সাথে রাখলে তিনি স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে যাবেন।’

‘উচ্চতর আদালত জামিন দিলেও নিম্ন আদালতের কারণে তার মুক্তি হচ্ছে না। কারণ সরকার চায় না। বিলম্বিত করার পেছনে সরকারের কারসাজি রয়েছে। এটি তাদের হীনমন্যতা। তারা জানে না যে, যত বেশি দিন তাকে কারাগারে রাখা হবে তত বেশি জনপ্রিয়তা বাড়বে। খালেদা জিয়াকে বের করলে কি হবে সে ভয়েও সরকার তাকে বের করছে না।’

এসময় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলনের জন্য বৃহত্তর ঐক্য দরকার। এক্ষেত্রে বিএনপিকে আরো উদার হতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তিকে একত্রিত করে আন্দোলন করতে হবে।’

এ সময় মাদক নির্মূল বিষয়ে মওদুদ বলেন, ‘বিনা বিচারে হত্যাকাণ্ড অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। মাদক দ্রব্য নির্মূলের নামে ঠাণ্ডা মাথায় মানুষ হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার করা হবে। কারণ কে ব্যবসায়ী কে দোষী, তার রায় কে দিলো? বিনা বিচারে হত্যার ক্ষমতা কে দিলো? যারা দিলো তাদেরও বিচার হবে দেশে। ৯ বছর কোনো পদক্ষেপ নিলেন না কেন?’

Reneta

‘নির্বাচনের আগে মানুষের মাঝে ভয় সৃষ্টি ও বিরোধী দল দমনের লক্ষ্যে এই অভিযান শুরু করা হয়েছে। আমরা শুনেছি এখন জেলায় জেলায় আমাদের দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। অবিলম্বে এই অভিযান বন্ধ করুন। আপনারা যে শীর্ষ ৭৮ জন মাদক ব্যবসায়ীর তালিকা করেছেন তাদের কাউকে এখনো ধরতে পারেননি। আগে তাদের ধরুন।’

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলননির্বাচনবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT