চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার এমবাপের দিকেও হাত বাড়িয়েছে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

জিনেদিন জিদানের মন খারাপ হয়ে যেতে পারে। ক্রিস্টিয়ানো রোনালদোর আগামীর বিকল্প হিসেবে যাকে দলে টানতে চাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ, তাকেই যে কেড়ে নিতে চাইছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে ভাগিয়ে নেয়ার পর এবার মোনাকো থেকে কাইলিয়ান এমবাপেকে কেড়ে নেওয়ার চেষ্টায় আছে লিগ ওয়ান জায়ান্টরা। সেটিও আবার রিয়ালের হাঁকানো দাম থেকে ৭০ মিলিয়ন ইউরো বেশি দিয়ে!

গত মৌসুমে গতির ঝড় তুলে মোনাকোকে লিগ ওয়ান শিরোপা জিতিয়েছেন তরুণ এমবাপে। দলকে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিতেও। সেই থেকে ১৮ বছর বয়সী ফরাসী ফরোয়ার্ডের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। এমবাপেকে পেতে মোনাকোকে ১১৫ মিলিয়ন ইউরো দাম দিতেও রাজী রিয়াল কর্তারা।

কিন্তু স্প্যানিশ ম্যাগাজিন মার্কা জানাচ্ছে, নেইমারের পর এবার এমবাপের দিকেও হাত বাড়িয়েছে পিএসজি। এই তরুণ ফরোয়ার্ডের জন্য ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজী প্যারিসের ক্লাবটি। আর এমবাপেকে কিনতে গিয়ে উয়েফার আর্থিক ফেয়ার প্লে নিয়ম যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আইনজীবীও নিয়োগ করেছে পিএসজি।

মোনাকোতে খেললেও প্যারিসেই বড় হয়েছেন এমবাপে। এই শহরের আবহাওয়ার সঙ্গে ভালোমতোই পরিচয় আছে তার। ফরাসী তারকার বাবাও চাইছেন এমবাপে যেন পিএসজিতেই খেলেন। মোনাকোকেও নাকি এই দলবদলে রাজী হওয়ার জন্য চাপ দিচ্ছেন এমবাপের বাবা।

এত বিপুল অর্থের হাতছানিতে মোনাকোও নাকি রাজী হয়েছে এমবাপেকে পিএসজির কাছে দিতে। মার্কা জানাচ্ছে এমনটাই। এমবাপের প্রকৃত মূল্য হিসেবে মোনাকোকে ১৬০ মিলিয়ন দিতে চায় পিএসজি, সঙ্গে আনুষাঙ্গিক খরচ হিসেবে আরও ২০ মিলিয়ন ইউরো।

তবে এবারের দলবদলে কত খরচ করবে পিএসজি? অর্থের অঙ্কটা মাথা ঘুরিয়ে দেয়ার মত। মাত্র ৪০০ মিলিয়ন ইউরো! বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। এমন অর্থের ঝনঝনানির মাঝে অ্যাটলেটিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওব্লাকের দিকেও হাত বাড়িয়েছে পিএসজি। মার্কা অবশ্য জানাচ্ছে, পিএসজির কাছে কোনভাবেই নিজেদের গোলরক্ষককে বিক্রি করতে রাজী নয় অ্যাটলেটিকো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপেপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT