চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ঈদে অন্য মুখ মিম রশীদ

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৭:২৫ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৭
বিনোদন
A A
মিম রশীদ

মিম রশীদ

জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা আর ‘আয়নাবাজি’ ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর স্ত্রী মিম রশীদ। এবার তিনি অভিনয় করছেন। নাটকের নাম ‘রাতুল বনাম রাতুল’। গতকাল বৃহস্পতিবার রাতে কথা হলো মিম রশীদের সঙ্গে। জানালেন, মঙ্গলবার নাটকটির শুটিং শেষ করেছেন তিনি।

অভিনয়ে মিম রশীদ একদম নতুন নয়। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ৭টি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। ১৪ বছর আগে দুটি নাটকে অভিনয় করেছিলেন। একটির পরিচালক তাহের শিপন আর অন্যটি আফসানা মিমির ‘কাছের মানুষ’ ধারাবাহিকে, অতিথি চরিত্র।

অনেক দিন অভিনয় করেননি। এবার হঠাৎ​? মিম রশীদ বললেন, ‘গল্পটা দারুণ!’

গল্পের ভাবনাটা আগেই শোনা হয়েছিল নাটকের পরিচালক সুমন আনোয়ারের কাছ থেকে। তিনি বলেন, ‘একটা মেয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে জীবনকে নতুন ভাবে দেখতে চায়। তার পাশে এসে দাঁড়ায় পুরোনো বন্ধু। ধীরে ধীরে মেয়েটি নিজেকে নতুন ভাবে আবিস্কার করে।’

জানালেন, তারা নাটকটির শুটিং করেছেন বান্দরবানের থানচি ও বড় পাথর এলাকায়, শেষে ঢাকায়।

শুটিংয়ের অভিজ্ঞতা কেমন হলো? মিম রশীদ বললেন, ‘অনেক কষ্ট হয়েছে। ভয়াবহ গরম। তবে সব মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’

মিম রশীদ
Reneta

গোপন সূত্রে জানা গেল মিম রশীদের গায়ে আছে ১০টি ট্যাটু। জিজ্ঞেস করতেই হাসলেন মিম রশীদ। জানালেন, এর মধ্যে দুইটি ট্যাটু আঁকিয়েছেন নেপাল থেকে আর আটটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে। বছর চার–পাঁচেক আগে তাকে ট্যাটুর নেশা পেয়ে বসে। বললেন, ‘একবার ট্যাটু আঁকার পর এটা একদম নেশা হয়ে যায়।’

পরিচালক সুমন আনোয়ার বললেন, ‘আমরা সাধারণত পরিচিত মুখদের নিয়েই বেশি কাজ করছি। কিন্তু এবার ঈদে দর্শক একেবারে নতুন একটি মুখ পাবেন। যাকে আর কারও সঙ্গে মেলানো যাবে না। তিনি নিজেই একদম আলাদা।’

অভিনয়টা শখের বশে করা হয়েছে। মিম রশীদ জানালেন, তিনি এখন অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে কাজ করছেন। এখানে তিনি অ্যাসোসিয়েট প্রডিউসার।

এবার ঈদে ‘আয়নাবাজি অরিজিন্যাল সিরিজ’ আয়োজনে দেখানো হবে নাটকটি। আরটিভি, গাজী টিভি আর দীপ্ত টিভিতে একই সময়ে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT