চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অস্ট্রেলিয়া থেকে কোচ আনছে বাফুফে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A
নতুন কোচ অ্যান্ড্রু অর্ড

নতুন কোচ অ্যান্ড্রু অর্ড

জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু অর্ডের হাতে দেশের ফুটবলের দায়িত্ব তুলে দিয়েছে অভিভাবক সংস্থাটি।

আগামী জুন মাসে জাতীয় দলের দায়িত্ব নেবেন অর্ড। বুধবার এই তথ্য জানিয়েছে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির এদিনের সভায় অর্ডকে লাল-সবুজ দলের দায়িত্ব দেওয়া সিদ্ধান্ত সর্বসম্মিতক্রমে গৃহীত হয়।

এর আগে কোন জাতীয় দলের দায়িত্ব পালন করেননি অস্ট্রেলিয়ান কোচ অর্ড। ফুটবলার হিসেবে খেলেছেন আধাপেশাদার লিগে। ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল পার্থ গ্লোরিকে কোচিং করানো ছাড়াও এশিয়ার বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালনের অতীত অভিজ্ঞতা আছে তার।

অর্ড থাইল্যান্ড ফুটবল দলের এনালিস্ট হিসেবেও কাজ করেছন। মায়ানমারে একটি ফুটবল একাডেমির আংশিক মালিকানাও আছে ৩৭ বছর বয়সী এই কোচের। তিন বছর কোচের দায়িত্ব পালন করেছেন থাইল্যান্ডের দুটি ক্লাবে।

নতুন কোচের নাম ঘোষণার আগে গত সেপ্টেম্বর থেকে কোচহীন ছিল জাতীয় দল। বিশ্বকাপ বাছাইপর্বে ভরাডুবি হওয়ার পর সর্বশেষ কোচ বেলজিয়ান টম সেইন্টফিটকে বিদায় করে দেয় বাফুফে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাফুফে
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT