প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের হাঙ্গেরি সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রথানমন্ত্রী শেখ হাসিনা।
হাঙ্গেরি সফর থেকে ফিরে শনিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী।
হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত পানি সম্মেলনে ৫৪টি আন্তঃসীমান্ত নদীসহ ২৩০টি নদী বিধৌত দেশের প্রধানমন্ত্রী ও জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ দফা এজেন্ডা উপস্থাপন করেছেন বলে জানান প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো জানান, হাঙ্গেরিতে হওয়া প্রথম এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের।
প্রেসিডেন্ট আদের মৎস্যচাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীব-জন্তুর বংশ বিস্তারের (একুয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন। এছাড়াও পানি পরিশোধন ও বন্যা আক্রান্ত এলাকায় বাংলাদেশকে সহায়তা করতে চায় হাঙ্গেরি।
হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে গত ২৭ থেকে ৩০ নভেম্বর চার দিনের দ্বিপক্ষীয় সফরে হাঙ্গেরি যান। পাশাপাশি বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬তে অংশ নেন তিনি।







