চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের বিশ্বসুন্দরীর জানা-অজানা তথ্য

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
১২:৫৮ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

গতকাল রোববার বিশ্বসুন্দরী নির্বাচিত হলেন বার্সেলোনার সুন্দরী মিরেইরা লালাগুনা রোয়ো। আর তারপরই এক বিতর্ক তাড়া করে ফিরছে তাকে। কারণ তার বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগ উঠেছে এরই মধ্যে। 

সম্প্রতি একটি ওয়েবসাইটের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের জানা-অজানা অনেক কথা জানালেন এই স্প্যানিশ সুন্দরী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, যদি কোনো একদিন রাতের খাবারে যে কাউকে (তাতে সে জীবিত হোক বা কোনো রূপকথার মানুষ) নিমন্ত্রণের সুযোগ পান তাহলে কাকে ডাকবেন? জবাবে স্প্যানিশ সুন্দরী বলেন, বৌদ্ধদের। ইন্ডিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ার ভ্রমণের সময় আত্নিক শক্তি ভিত্তিক বৌদ্ধধর্মে আগ্রহী হন এই সুন্দরী।

স্প্যানিশ ও ইংলিশ ছাড়াও ফ্রেঞ্চ এবং ক্যাটালান ভাষায় কথা বলতে পারেন রোয়ো। মনে করেন গান শোনা এবং ভ্রমণই জীবনে খুশি থাকার মূলমন্ত্র।

মনে মনে স্বপ্ন আঁকেন কাতালান ফ্যাশন ডিজাইনার রোজা ক্লারার সঙ্গে কাজ করার। আর সবচেয়ে পছন্দের খাবার মিষ্টি।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও নিজেকে শুধু সুন্দরী প্রতিযোগী হিসেবে মনে করেন না রোয়ো। বরং মনে করেন, বিশ্বসুন্দরী প্রতিযোগিতা একজন পূর্ণাঙ্গ নারীর প্রতিফলন। বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের গুণ বেশি প্রকাশিত হয় এখানে। 

সুন্দরীতো বটেই, একজন ভালো পিয়ানোবাদকও রোয়ো। গানের স্কুলে অষ্টম গ্রেড অব্দি পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। ফার্মাকোলজিতে অনার্স করলেও এখন মাস্টার্স করতে চান পুষ্টিবিজ্ঞানে। তারপর ইচ্ছে এমন কোনো কাজে অংশ নেওয়ার, যেখানে নিজের জ্ঞান দিয়ে অন্যদের সাহায্য করা সম্ভব হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিস ওয়ার্ল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT