চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের বিশ্বকাপকেই ‘সেরা’ দেখছেন সাঙ্গাকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে ঝড় তোলা ডেভিড ওয়ার্নার আগেই জানিয়েছেন, ইংল্যান্ডে হতে যাওয়া এই বিশ্বকাপে কিছু হাই-স্কোরিং ম্যাচ দেখা যাবে। অজি ওপেনারের মতো প্রায় একইরকম ভবিষ্যতবাণী করেছেন আরও কয়েকজন।

তবে সবাইকে ছাড়িয়ে গেলেন কুমার সাঙ্গাকারা। তার মতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে এযাবতকালের অন্যতম সেরা বিশ্বকাপ।

কয়েকদিন আগেই শত বছরের ইতিহাসে ব্যতিক্রমী সিদ্ধান্তে ব্রিটেনের বাসিন্দা না হয়েও ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। আগামী অক্টোবর থেকে এক বছর তিনি এই পদ অলংকৃত করবেন।

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক ‘হিন্দুস্থান টাইমস’কে জানান, ‘আমার মনে হচ্ছে, উপভোগ্য এক বিশ্বকাপ হবে এবার। ইতিহাসের অন্যতম সেরা টুর্নামেন্ট হতে যাচ্ছে দ্বাদশ বিশ্বকাপ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে, আর আমি নিশ্চিত আমরা দারুণ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে যাচ্ছি।’

ক্যারিয়ারের ১৩৪টি টেস্টে ১২,৪০০ রান করা সাঙ্গাকারা দুইবার লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। লঙ্কান এই কিংবদন্তির আরও মন্তব্য, ‘ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন এবারের বিশ্বকাপ। ক্রীড়াঙ্গনের জন্য এটা দারুণ একটি আসর, আমি নিজেও ভীষণ রোমাঞ্চিত।’

সাঙ্গাকারা এমসিসি সঙ্গে অনেকদিন ধরে ব্যাপকভাবেই জড়িত ছিলেন এবং ক্রিকেটের শক্তিশালী ও স্মরণীয় এ ক্লাবে ২০১১ সালের ‘স্পিরিট ক্রিকেট অব কাউডরে বক্তৃতা দিয়েছেন। ২০১২ সালে তিনি ক্লাবটির আজীবন সদস্য পদ লাভ করেন। একই বছরে তিনি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগ দেন এবং সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন।

Reneta

এমসিসির সাথে দীর্ঘ পথের সংযোগ থাকা সাবেক এই তারকা প্রশংসা করেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও, ‘আমার মতে, এই খেলাটি ছড়িয়ে দিতে আইসিসি দারুণ কাজ করছে। আর এমসিসি খেলাটির মানোন্নয়নে দারুণ পথ অনুসরণ করছে। নতুন নতুন দলকে সুযোগ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তারা করছে।’

সাঙ্গাকারা প্রেসিডেন্ট থাকালীন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া এখানেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত নতুন ১০০ বলের ক্রিকেটের ফরম্যাট। সামনে বছরগুলোতে যে ক্রিকেটের আরও বিবর্তন ঘটবে দেশের হয়ে চারটি বিশ্বকাপ খেলা লঙ্কান কিংবদন্তি সেটাও জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT