চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও সাড়া ফেলেছে সাজ্জাদ সুমনের ‘কলুর বলদ ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A

চ্যানেল আইয়ে গেল রোজার ঈদে প্রচার হয়েছিল সাজ্জাদ সুমন পরিচালিত নাটক ‘কলুর বলদ’। প্রবাসীদের জীবন কাহিনি নিয়ে নির্মিত ওই নাটকটি প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সাফল্যের ধারাবাহিকতায় ঈদুল আযহাতেও নির্মিত হয় ‘কলুর বলদ’র সিক্যুয়াল ‘কলুর বলদ ২’। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই নাটকটিও সাড়া ফেললো বেশ।

সচরাচর সিক্যুয়ালের নাটক প্রথমটি থেকে দ্বিতীয়টি আলোচিত হতে তেমন দেখা যায়না। এমন বহু নজির রয়েছে। তবে ব্যতিক্রম দেখা গেল ‘কলুর বলদ ২’-তে। এবারও তুমুল সাড়া ফেলেছে প্রবাসীদের সুখ, দুঃখ, পারিবারিক টানাপড়েন, মায়ের মমতা এসবকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি।

চ্যানেল আইতে নাটকটি প্রচারের পর ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘কলুর বলদ ২’। ২৪ ঘন্টার আগেই প্রায় তিন লাখ দর্শক দেখেছেন নাটকটি। এছাড়া ইউটিউব ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও নাটকটি ডাউনলোড করে দেখছেন দর্শক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার হাজার দর্শক নাটকটি দেখে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন। হাজারও মন্তব্যে ভাষা এমন, এমন গল্পে নাটক নির্মাণের জন্য চ্যানেল আই কর্তৃপক্ষ এবং নির্মাতাকে ধন্যবাদ। এই নাটকের পুরো টিমকে অভিনন্দন। শুধু তাই নয়, নাটকটি দেখে হাজারও দর্শক কেঁদেছেন।

Reneta

সেটাও উল্লেখ করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা ‘কলুর বলদ ২’ দেখে নিজের খুঁজে পাচ্ছেন। ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ে প্রচার হয়েছে। জানা গেছে, দর্শকদের বিশেষ অনুরোধে নাটকটি মঙ্গলবার(২৮ আগস্ট) আবার চ্যানেল আইয়ের পর্দার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে প্রচার হবে।

‘কলুর বলদ ২’ তে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, দিলারা জামান, নিকুল কুমার, মনিরা মিঠু, হিমে হাফিজ, জাহিদ আখন্দ প্রমুখ। ‘কলুর বলদ’ এর মতো এবারের ‘কলুর বলদ ২’ এর গল্পও লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।

Jui  Banner Campaign
ট্যাগ: কলুর বলদ ২চিত্রনায়ক রিয়াজলিড বিনোদনসাজ্জাদ সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT