চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, নারী, বাংলাদেশ
A A

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস। চলতি বছরের এই তালিকায় গতবারের চেয়ে তিন ধাপ পিছিয়ে ২৯তম স্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৯ সালেও বরাবরের মতো শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতবছর এই তালিকার ২২ নম্বর স্থানে থাকা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ডে এ বছর দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ক্রিস্টিন ল্যাগার্ডে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের ৫২তম স্পিকার ন্যান্সি পেলোসি।

প্রতি বছরই বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। এবার সেই তালিকায় ২৯ তম স্থানে থাকলেও আগের বছর ২৬তম স্থানে থাকা শেখ হাসিনা ২০১৭ সালে তালিকায় ছিলেন ৩০তম স্থানে।

এর আগে ২০১৬ সালে ৩৬ ও ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি।

ব্যক্তিগত ক্যারিয়ার, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা, গণমাধ্যমে পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা করে মার্কিন ওই সাময়িকী।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফোর্বস ম্যাগাজিন-ক্ষমতাধর নারী

 

এবারের তালিকায় ২৯তম স্থানে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ফোর্বসের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  চতুর্থবার এবং টানা তৃতীয়বার মতো সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টি আসন নিয়ে নির্বাচনে জয় লাভ করে বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

ফোর্বস জানায়, এই সময়ে তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যে জোর দিয়ে কাজ করে যাচ্ছেন।

অ্যাঙ্গেলা মেরকেলের টানা দখলে এই স্থানটি ২০১১ সাল থেকে। অবশ্য মাঝের ২০১০ সাল বাদে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শীর্ষস্থানটি তারই ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোর্বসশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT